সাঁঝ বেলার গান---মাে রফিকুল ইসলাম
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিগন্ত জোড়া অবাক করা
বিমূর্ত চিত্র আঁকা
আবির রঙে সন্ধ্যা বেলা
স্বপ্ন মেলে পাখা ।।
আকাশ পানে দল বেঁধে
বলাকারা যায় উড়ে
হাজার আলোর ঢেউ বয়ে যায়
মেঘ ফুঁড়ে ফুঁড়ে ।।
স্বপ্ন থেকে স্বপ্নের রেশ
সিঁড়ি বেয়ে উঠে আসে
একই স্বপ্ন বয়ে যায়
ফুলকলির নিঃশ্বাসে ।।
হাজার রঙের ছড়াছড়ি
আহ্লাদি হয়ে হাসে
সাঁঝ বেলাতে রঙের খেলা
প্রকৃতির ক্যানভাসে ।।
গুন গুন গান গায়
পথহারা অলি
বাড়ির খােঁজে পথ খুঁজে নেয়
দিনের স্বপ্নগুলি ।।
আবির মাখা মেঘগুলি
দেখতে সবিশেষ
বাঁশবাগানে পাখির কলরব
শুনতে লাগে বেশ।।
পাতার গানে ছন্দ তুলে
নেচে ওঠে ফুল
অনেক খুশিতে হাজার রকম
বাতাস করে ভুল।।
সেই ভুলে হয় মুগ্ধ পাহাড়
মুুগ্ধ নীলাকাশ
গোধূলিবেলার শব্দগুলির
অদ্ভুত প্রকাশ ।।
কুল কুল বয়ে যায়
পাহাড়ি ঝরনা
পূব আকাশে উঁকি †দয়
মায়াবী জােছনা ।।
কি হয়েছে কি যে হলো
এত খুশি কেন
ঝিঁঝিঁর ডাকে অন্যভাষায়
বুঝিয়ে দেয় যেন ।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন