প্রকৃতি ও প্রশ্ন-----মো রফিকুল ইসলাম
১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুল পেলো বলো কোথা থেকে
এমন বাহারি রং?
প্রজাপ্রতির বা আসে কোথা থেকে
অমন বাহারি ঢং ?
পাখী গায় কি করে
এমন মধুর সুর?
যার সংগীতে মুগ্ধ হৃদয়
মুগ্ধ মনের অচিনপুর ।।
রক্ত কমল কি করে ফোটে
অমন কুৎসিত পঙ্কে?
নানা ব্যাঞ্জণে সমষ্টি কত
হিসাব মেলে না অঙ্কে।।
এমন রং বাহার এমন সুর
এমন হাওয়া বয়
চোখে দেখে দেখে হৃদয় জুড়ায়
মন যে মাতাল হয়।।
খেজুর কাষ্ঠ হতে যে রস নিঃসৃত
ফোটা ফোটা যায় ঝরে
সেই রস এত মিষ্টি ,অমৃত
হলো বল কি করে।?
গুন গুন গুন মৌমাছিদের
ফোটা ফোটা সপ্নে
কি করে বানায় অমন রসপূর্ণ মৌচাক,
মোমের জাল বুনে?
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন