
[১]
টুপটাপ বৃষ্টি তে ভিজছে একটি কাক শাবক।মুখটা হাঁ করে রাখা আকাশের দিকে।
মাঝে মাঝে ঢোক গিলছে। কাকেরা কি ঢোক গেলে, হয়তোবা ।
সেভাবে জানিনা।গুগলে সার্চ দিলে হয় । ইচ্ছে করছেনা ।
টেবিলের উপর রাখা ফোনটা বাজছে...বাজুক...আজ মনটা ভালো নেই।কিছুক্ষণ আগে বউ সাথে হয়ে গেল এক চোট ঝগড়া।
মহা ঝগড়া।কয়েকটা কাচের প্লেট ক্ষতি গ্রস্ত হয়ে এখনো ছিটিয়ে আছে।বউ কাদছে..।
ক্ষিদে পেয়েছে ...রান্না বান্না শেষ .।ইলিশ খিচুড়ি।দারুণ গন্ধ ছেড়েছে।ক্ষিদেয় যেমন করছে পেট চনমন, তেমনি জিভে আসছে জল।
আমিও কাক শাবকের মতো ঢোক গিললাম।
বঊ এর দিকে তাকালাম।হাসি পাচ্ছে..।কেন তা জানি না। মিচকি হাসি..।বউ এর ভাষায় ফাজিলের হাসি।হা হা হা।
বেহায়া বেশরম লাজ লজ্জা কিছু আছে? তীব্র বাক্যবান ।
কি হলো উত্তর দিচ্ছ না যে..
কি বলবো এনার্জি নেই ঝগড়া করার ।খিদে পেয়েছে।
আর কি পারো খাওয়া আর শোয়া ছাড়া।
একটু বেশি আদি রসাত্মক হয়ে গেল না ।লোকে শুনবে।
শুনুক বেশি করে শুনুক তোমার ভালো মানুষি মুখোশ খুলে পড়ুক।
প্লিজ একটু চুপ করবে ।
না, না, না ।অসুবিধা?
একটু দীর্ঘশ্বাস ছাড়লাম।
নাহহহ.।
মেয়েটা কে ?
আমার অফিসের।
কতদিন চলছে এসব লটর পটর।
ছি কী ভাষা.।
তুমি করলে সমস্যা নেই আর আমি বললেই দোষ।
দেখো আবারো বলছি কোনো রকম বাজে ইঙ্গিত করবে না।জলি আমার হাঁটুর বয়সী।তোমার রুচি এত নিচে নেমে গেছে।
.......................................
জামা পড়ে পায়ে চটি গলিয়ে বেরিয়ে এলাম.।বউ আজ মহা ক্ষেপেছে।সহজে থামবেনা।আর জলিটাও মাথা মোটা।
কেন যে বলতে গেল স্যার এই বরষায় আপনাকে খুব মিস করছি।মেয়েদের কান খুব খাড়া থাকে বিশেষ করে স্বামী যখন
ফোনে কথা বলে।
হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো।
আমি হাটতে লাগলাম অসহায় ভাবে।
........।চলবে
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



