
আমার মায়ের মুখের ভাষা বাংলা যে তার বুলি
বাংলায় আমি হাসি কাঁদি বাংলাতে পথ চলি।।
মেঘবালিকা ও মেঘবালিকা তুমি কি জানো?
বাংলা আমার রাষ্ট্রভাষা পৃথিবী ছড়ানো ।
ভাষার তরে জীবন দিলো আমার মায়ের ছেলে
ভাষার তরে জীবন দান আর কোথাও না মেলে।।
আমার ভাই যে রফিক জব্বার বরকত শফিউর সালাম
তাদের রক্ত পিছল পথে ভাষার স্বীকৃতি পেলাম।।
গ্র্ব করি আমার ভাষা,আমরা বাঙালি জাতি
ভাষার তরে জীবন দেই ভাবি না লাভ ক্ষতি।।
আমার ভাষা তোমার ভাষা মিষ্টি বাংলা ভাষা
বাংলাতে দুঃখ বেদন বাংলাতে হাসা।।
সারাবিশ্ব ব্যাপি আজ বাংলার জয়গান
অনেক ত্যাগের বিনিময়ে পেলাম ভাষা দিবসের মান।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




