
মন মোর চায় ,প্রতি সন্ধ্যাবেলায়
পুঁথি নিয়ে বসি পিড়িতে
চুপি চুপি পায়,লাল আলতায়
মাখামাখি তুমি মাটির সিড়িতে ।।
এখন কি হবে? বুঝিনি তো আগে
তুমি কাঁপো ভয়ে থরোথরো
আমি বলি কানে মুখে,ভেবোনা তুমি, ওকে
তবু তুমি ভয়ে লাজে মরোমরো ।।
কেরোসিনের আলো, তোমার রূপ বাড়ালো
লাল পেড়ে শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি দেখো আমি দেখি , হাসি লাজে মাখামাখি
হাত খানি ছুঁতেই হঠাৎ কড়া নির্দেশ ।।
কি হচ্ছে কি এখন , করেছি না বারন ?
মেলামেশা যাবে না , ওর আর তোমার
তোমার চোখ ছলো ছলো, কি জানি কি হলো
দিলে ছুট সেই, ফিরলে না আজও আর ।।
পরস্ত্রী তুমি সেকথা জানি, মানে না মোর ছোট প্রাণখাণি
ভাল থেকো তুমি ,ভালো রইবো আমি ,দিলাম কথা প্রাণমণি।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




