মশা সমাচার
৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মশা আর মশা নাই
মশার জ্বালায় বাঁচা দায়
শ'য়ে শ'য়ে লোকজন
অকাতরে মরে ঠায় ।।
চারদিকে আহাজারি
ভয় আর হাহাকার
জ্বরের বেঘোরে পড়ে
সকরুণ চিৎকার ।।
গা গরমে ও ছুটে যাই
ডাক্তার ডাক্তার
ভাইরাস জ্বরে ও আতঙ্ক
ডেঙ্গু হয়েছে ঠিক তার ।।
দিনে রাতে সারাবেলা
মশারি ভরসা
বিনা রোদে তাপে ঠিক
হয়ে যাবে ফরসা ।।
স্কুলে মশা ভাই
স্কুলে যাবো না
অফিসেও মশা ,তাই
অফিসেও যাবো না ।।
কি মজা আহারে
ছুটি ছুটি আমেজে
অলিখিত ঢিলাঢালা
সব কাজকামে যে ।।
এরোসল স্প্রে
কয়েলের ব্যাবসায়
দারুণ জমে গেছে
লাভের সীমা নাই ।।
গুজব আর গজব
মিলে মিশে একাকার
ক্লিনিকের গেটে ভীড়
উদ্গ্নি চেহারার ।।
কেউ বলে মাখো তেল
তেলের নাম নারকেল
পেপে পাতার রস খাও
আরো খেও পাকা বেল ।।
ভারী খেলা দেখালো
ছোট ছোট মশারা
একমাত্র কারণ তার
পরিবেশ নোংরা ।।
সুখী সমাজের শর্ত ই
পরিচ্ছন্ন পরিবেশ
সঠিক নিয়ম মানলে সবাই
এগিয়ে যাবে বাংলাদেশ।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন