
তুমি এলে তোমার শরীরের গন্ধে আমার কবিতারা দূরে চলে যায়
তোমার খোলা বক্ষ, নিম্ন দেশ আমায় কেমন অশ্লীল করে তোলে।।
তুমি এমন কেন এলোকেশী
এ কেমন মদিরতা তোমাতে
আমি মাতাল হয়ে যাই, আমি বিহ্বল হয়ে যাই
তোমার ছোড়া তীরে আমি ঘায়েল হয়ে যাই
তুমি এলে অস্হির বাতাসে ভালবাসার তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ে,
আর তুমি আমি তলিয়ে যাই অতল স্বপ্নের ঘোরে।
তুমি এলে ...................
তুমি এলে ফুল ফোটে পাখি গায়
স্বপ্নগুলো জেগে ওঠে
তীব্র দহনে কেঁপে ওঠে ঠোঁট
আসীম তৃষ্ণায় যেন জ্বলে ওঠে বারবার.....
তুমি এলে বুনো আদিমতা, যা কিছু সরলতা..।
সব প্রকাশ পায়..তোমার চুলে,তোমার স্পর্শে তোমার আকুলতায়,
তোমার আলিঙ্গনে.......
কিন্তু আমার কবিতারা যেন কোথায় উধাও হয়ে যায়।।
কোথায় যায় ??
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




