
আমার পিছুটান কোনকিছুতে ই নেই
কারণ আমি একা
আমি একা কারণ আমি ভালো থাকতে চাই
ভালো থাকা সেতো নিজের কাছে
কেউ অনেক পেয়ে অসুখী আবার কেউ অল্পতে বেজায় খুশী।
যেমন পোলাউ বিরিয়ানি কোপ্তা কালিয়া ভালো
না
ডিম ভাজি আলু ভর্তা ডাল।
হা হা বড্ড ক্যাচাল
আমার কাছে ডিম ভাজি আলুভর্তা ডাল।
শালা কাঙাল!!!!!
যাহ বোকা থার্ডক্লাস..।
হ্যাঁ আমি থার্ড ক্লাস....।
আমি শান্তিতে একটু ঘুমাতে চাই...
আমি চোরের ভয়ে দরজা জানালা দিয়ে কবরে ঘুমাতে চাই না ।
আমি চৌকিদার হতে চাই না
আমি হাত পা ছড়িয়ে প্রকৃতির খোলা বাতাসে থাকতে চাই.
আমার সেই সম্পদ চাইনা যা আমি নিজে তো ভোগ করবো ই না বরং
সম্পদের জ্বালায় দিবানিশি তটস্থ থাকতে হয় ।
লোকে পাগল বলে বলুক..।আমি সুখ নিদ্রা দিতে চাই
আমার কোন পিছুটান নাই
আমার পিছুটান কোনকিছুতে ই নাই
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




