
যাকাত
আজকে ভোরে নামাজ পড়ে
রোজা মুখে পরম সুখে ।
জোরে হেটে গতর খেটে
লম্বা লাইনের আগে গিয়ে
দাঁড়ায় সে স্বপ্ন নিয়ে ।।
মেয়ের হাতটি শক্ত করে
বুকের কাছে আকড়ে ধরে
দাড়িয়ে যায় সে ভীড়ের মাঝে
টিপটিপিয়ে বৃষ্টি ঝরে
ভিজছে সবাই কাক ডাকা ভোরে ।।
যাবে পাওয়া একটি শাড়ী
ছোট্ট পাওয়াতে সুখ যে ভারী
বাদলা তবু প্রচণ্ড ভীড়
সমুদ্র সম নেই কোন তীর
সামনে তাদের মস্ত প্রাসাদ
একটি বাড়ি তার তিনখানা ছাদ
হঠাৎ আসে কয়েকটি গাড়ি
মালে ঠাসা ভীষণ ভারী
প্রচণ্ড চাপ কেউ দিচ্ছে গালি ।।
হঠাৎ কখন হাত পিছলে
হারিয়ে গেল সখিনার ছোট্ট মেয়ে
কোথায় খুঁজি কোথায় খুঁজি
হায় হায় কপাল পুড়ল বুঝি ।।
ঠেলাঠেলি গুতোগুতি
কেউ সখিনারে মারলো লাথি....
খবর বেরোয় পরের দিনে
পত্রিকার হেডলাইনে
যাকাত নিয়ে গিয়ে শেষে
মরলো যে লোক দাঁড়ালো বিশে
দরিদ্র লোক একটু পাওয়ার আশায়
অকাতরে জীবন ভাষায়
বড়োলোকের কি যায় আসে
বরং তাহার নামটি পত্রিকার হেডলাইনে হাসে।।
আমারা মানুষ ।মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অগাধ সম্পদ অঢেল বিত্ত বৈভবের কি সত্যি প্রয়োজন আছে ? আপনি দেখুন সিগন্যালে আপনার গাড়ি থামলে যে ছোট ময়লা ঘামে ভেজা ক্লান্ত ক্ষুধার্ত বাচ্চাটি এসে দাড়ায় । সে কি পাপিষ্ঠ ? বিধাতার কোন শাপগ্রস্ত ?কেন জীবন এরকম? তাহলে কি জন্ম ই তার আজন্ম পাপ। ওর কি অধিকার নেই স্কুলে যাবার। ওর কি অধিকার নেই একটু ভালো মন্দ খেতে পাবার ।সামনে ঈদ[ইদ] আপনার ফুটফুটে বাচ্চটির জন্য হয়তো দশ সেট জামা কিনেছেন। বাচ্চাটির তো একটিও জোটেনি ।..একটু ভাবুন।পথের পাশের শিশুটি আমার শিশু নয় কেন?
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




