ছলনাময়ী
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের উপর মেঘ জমেছে
আকাশ ঘন কালো ।
রিমঝিমঝিম বৃষ্টি ঝরছে
মনটা নেইকো ভালো ।।
খোলা জানালায় দাড়িয়ে একা
বাড়িয়ে দিয়েছি হাত ।
বৃষ্টির ফোঁটার স্পর্শে শিহরণ ,
মধ্য গভীর রাত ।
ঘুম হারিয়েছে সেই সে কবে
যেদিন গিয়েছো চলে ।
এত সহজে স্বপ্নের দিনগুলি
কিভাবে গেলে ভুলে ।
ভাবিনি অনেকদিন তোমার কথা
ভাবতে চাইনা আর।
তবু তুমি ফিরে আসো মনে
লক্ষ হাজার বার ।।
কি দেইনি তোমায় প্রিয়
ছোট্ট এই জীবনে।
শপথ করেছিলে তুমি
ছাড়বে না হাত মরণে ।।
সব মিথ্যে ,মিথ্যে সব ই
জীবন মানেই কি ভূল ?
সূযোগ নিয়ে উপড়ে ফেললে
সব বিশ্বাসের মূল ।
এখন আমি বিশ্বাস করি
তুমি ছলনাময়ী ।
নিজের স্বার্থে যে কোনো প্রকারে
তুমি হতে চাও জয়ী ।।
ভালো রয়েছো হয়তো তুমি
ভালো নেইকো আমি ,
একা একা কাটে প্রতি ক্ষন
প্রত্যেক দিবসযামী ।।
*
https://razmultimedia.blogspot.com/
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন