হৈমন্তি রঙ
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেমন্তের হৈমন্তি রঙ ,
বিস্তৃত চরাচরে ।
নিস্তব্ধ প্রকৃতি জাগে ,
পূর্ণ সরবে।
খোলা প্রান্তর শব্দহীন
স্তব্ধতা উদার ।
চর্তুপাশে সোনালী ধানে,
দিগন্ত প্রসার ।
নতুন ধানের শিষের দোলায় ,
দুলে ওঠে মন।
হিমের ছোয়ায় শীতের পরশ ,
মন যে উচাটন।
প্রভাতবেলার রবি কিরণের ,
উষ্ণ কোমল তাপে ।
উত্তুরে শীতল বাতাসে,
ফুলকলিরা কাঁপে ।
পদ্মপাতার জল টলমল ,
পদ্ম দেখে হাসে ।
জল আয়নাতে রূপটি তাহার ,
ঝলমলিয়ে হাসে ।
নদীর কূলে জল থইথই,
কেয়াবনের ধারে ।
রাখাল সেথায় বাজায় বাঁশি
আগমনির সুরে।
ঢাক কুর কুর ঢেঁকির পাড়ে ,
বউ ঝি দের আহলাদে ।
একমনতে ঢেঁকি যেন ,
নানান সুর সাধে ।
ঘরের চালে কুমড়ো গাছের ,
হলদে কমলা ফুল ।
বেড়াল ছানা তার মাঝেতে ,
মিষ্টি তুলতুল।
একধারেতে উঠান মাঝে ,
দাদীর হাতের পিঠে ।
গরম গরম স্বাদে অমৃত ,
খেতে বেজায় মিঠে।
হেমন্তের হৈমন্তি রঙে
প্রকৃতির নানা সাজে।
এমন করে হৃদয়ে মাঝে,
হাজার সুর বাজে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন