
বনবন ঘুরছে লাটিম সুতোর বাঁধন খুলে।
ঘুরতে ঘুরতে নাচছে দেখো দিব্যি হেলে দুলে।
ব্যস্ত খোকা ন্যস্ত কাজে হাজারটা রকম।
হঠাৎ তাকে ডাংগুলির গুটি করলো ভীষণ জখম।
মা বকলো বাবা দিলো পিঠে দমাদম।
বাকী সবাই করলো রাগ সেও তো নয় কম।
সেই থেকে খোকা ঘরবন্দী মনে ভীষণ দুখ।
জানলা ধরে চেয়ে থাকে মনেতে নাই সুখ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




