
সময় অন্তে যখন দম ফুরাবে
আমায় কি তখন পড়বে মনে?
থাকবে যখন লাশ খাটিয়ায়,
অশ্রু কি জমবে চোখের কোনে?
হয়তো না বুঝে বলেছি কত কথা,
সয়েছো কত অসংলগ্ন বাচালতা।
অযাচিত ভুল জীবনের বাঁকে বাঁকে,
অপ্রকাশিত বেদনা সযতনে লুকিয়ে থাকে।
ভুল সবই ভুল জীবনে প্রতি পল
মিছে মায়ার খেলা যত চলাচল।
আমি অতি সাধারণ,অতি নগন্য,
কিছু পারিনি করতে কারোই জন্য।
দেখার সাধ ছিলো, অদেখা রয়ে গেলো,
দিনান্তে এ তুচ্ছ জীবনপ্রদীপ নিভলো।
ছিলো কত ভুল, করেছি বিরক্ত,
ভুলকে ফুল ভেবে তবু করেছো সিক্ত।
কৃতজ্ঞতা জানাবার ভাষা গেছে হারায়।
সকলেই রয়ে যাবে অধমের ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



