
তোমায় নিয়ে দেয়ালিকা লিখবো,
কিন্তু দেখাবো না কাউকে।
তোমার ছবি আঁকবো বেদনার নীল ক্যানভাসে,
কিন্তু প্রদর্শিত করবো না কোথাও।
তোমার স্মৃতি বুকে আঁকড়ে রাখবো,
কিন্তু প্রকাশ করবো না কখনো,
থাকো তুমি বুকের মাঝেই,
তুমি যে একান্তই আপনার।
থাক সবটুকু গোপন থাক তোমার আমারই মাঝে।
যা ছিলো একান্ত শুধু তোমার আমার
তা অপ্রকাশিতই থাক।
দুরে গেছো কেমন আছো প্রিয়তমা?
আমায় কি খুঁজতে আসো নক্ষত্রবেশে।
আমি কিন্তু তোমায় খুঁজে ফিরি
নিশি করি ভোর প্রতিটি রাত্রি।
জানো তো খুব বেশি কষ্ট হয়
মেঘলা আকাশের রাত্রিতে।
মনে হয় চির বিচ্ছেদ হয়ে গেলো বুঝি।
অবশেষে আকাশ আবার যখন চোখ মেলে
তখন শান্তি ফিরে আসে বুকে।
ভালো থেকো প্রিয়তমা নক্ষত্র হয়ে আকাশের বুকে।
আমি প্রতি রাতে আসবো তোমায় দেখতে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



