
এতোটা কাল পরে? পড়লো তোমার মনে?
শোক জানাতে এলে নিভৃত আলাপনে।
কি কথা আর তোমার সনে কবো,
মিছেমিছি দুঃখী আবার হবো।
যেমন যাচ্ছে যাক,তার চেয়ে বরং এই ভালো,
তোমায় ছাড়াতো কত দিন/রাত্রি পোহালো।
শুধু শুধু অকারণে কষ্ট বাড়াতে আর,
অভিসার হোক, চাইনা আরেকবার।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



