
আয় ছুটে আয় পঙ্খীরাজ,তুই যে দরকারী।
খুব প্রয়োজনে তোকেই চাই। কোথায় তোর বাড়ি?
শত চিন্তায় হয়রান আমি, বেলা বেড়ে গেলো।
ভাবনা যত ছিলো মনে সব জটলা পাকালো।
চল চল চল ছুটতে হবে,তেপান্তরের মাঠ।
ঠিক ঠাক খুঁজতে হবে,জোড়া দীঘির ঘাট।
জোড়া দীঘিতে ফুটেছে লক্ষ হাজার ফুল।
সেথায় থাকে রাজকন্যা নামটি তুলতুল।
রাজকন্যা বন্দী এখন রাক্ষসের ছলাকলায়।
বশীকরনের ফন্দিতে সে পাথর হয়ে রয়।
সারাবেলা প্রতীক্ষায় থাকে,থাকে সে আশায়।
বন্দী জীবন থেকে যদি, কেউ তাকে বাঁচায়।
সেই কারণে ছুটে চলা, ভর দিয়ে তোর পাখায় ।
বন্দী রাজকন্যার মুক্তির চাই, খুঁজতে হবে উপায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



