
কেন এমন হয়?
অচেনা এক প্রিয়ার লাগি, হৃদয় আকুলায়।
কেন মনে হয়,
তার বিহনে এ জীবনে আর কোন গতি নাই।
কোন সে সুতার বাঁধনে বাঁধা,
মনে হয় অর্ধেক আমি নিজে আর সে বাকি আধা।
কোন সে মায়া, মন বেচারা,
তার কারণে কেন মন দিশেহারা।
ক্ষণে ক্ষণে মন উচাটন,
তারে চায় শুধু তারেই চায়, অস্থির পাগল মন।
নানা ভাবনায় নানা চিন্তায় জটিল সমীকরণ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




