somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ অন্যরকম প্রতিরোধ

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





টিভিতে যৌতুক ও নারী নির্যাতনের উপর ভিত্তি করে জমজমাট একটা সিনেমা চলছে। সাংসারিক হাজার ব্যস্ততার মাঝেও কিছু অংশ রূপাও দেখছিল আর সকলের সাথে।
আহা!
নায়িকার সেকি দূর্গতি বলে বোঝানো যাবে না। রূপার ইচ্ছে ছিল ছবিটা শেষ অবধি দেখা কিন্তু রাতের খাবারের সময় হয়ে গেছে বলে তাকে রান্নাঘরে খাবার বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়তে হলো।
তবে তার কান ছিল টিভির স্পীকারে আর ড্রইং রুমে। রান্নাঘর থেকে সে শুনতে পারছে তার শ্বাশুড়ির উত্তেজিত নানা কথাবার্তা। মাঝে মাঝে হাসিও আসছে তার ওদের উত্তেজিত ভাবসাব দেখে।নায়িকার পক্ষে জোহরা বেগম স্ক্রীনের এপারে বসে তুমুল ঝগড়া করছেন। তিনি নায়িকার মায়ের প্রতিনিধি হয়েছেন যেন!
ছবির মাঝামাঝি দৃশ্যে নায়িকাকে যখন গ্যাসের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে তখন তিনি এবং রূপার একমাত্র ননদ জবাও তীব্র উত্তেজনায় ছটফট করতে লাগলেন।
ইশশ!
কী নির্মম!
কীভাবে পারে এত নিষ্ঠুর হতে মানুষ?
এই ধরনের নানান শব্দের বন্যা বয়ে যেতে লাগলো ড্রইং রুমে।
হঠাৎ সিনেমাটির চরম মুহূর্তে কেবল লাইনে কি একটা ঝামেলার কারণে চ্যানেলে সমস্যা দেখা দিলো। জোহরা বেগম আর জবার সেই মুহুর্তের ভাব দেখে মনে হলো পারলে টিভিটা এখনি আছড়ে ভাঙে তারা।
যাহোক রূপা ততক্ষণে টেবিলে খাবার পরিবেশন করেছে। কয়েক পদের রান্না, সবাই টেবিলে খেতে এল।এক ফাঁকে জবা তার একমাত্র ভাই সুজনকে ডেকে নিল।
রূপার এখন বসা নিষেধ সে পরে খাবে,সবার খাওয়া শেষে। ভাত বেড়ে দেওয়া, তরকারীর পাত্র এগিয়ে দেওয়া পানির গ্লাসে পানি ঢালা এইসব টুকটাক কাজ করছিল রূপা। খেতে খেতে হঠাৎ রূপার শ্বাশুড়িমা তাকে উদ্দেশ্য করে বললেন,
-বৌমা তোমাকে একটা কথা বলেছিলাম সেদিন মনে আছে তো নাকি ভুলে বসে আছো?
রূপা চুপ করে রইলো। আসলে এই মুহুর্তে কি বলবে বা কি উত্তর দেবে সে বুঝতে পারছে না। সে ভালো করেই জানে তার শ্বাশুড়ি কিসের ইঙ্গিত করছেন।
কিছুটা সময় নিয়ে জোহরা বেগম আবার তাগাদা দেন
- কি হলো কথা বলছো না কেন?
- মা আমি বাবাকে বলেছি।
-তা কবে দিতে পারবেন টাকাটা?
- মা গ্রামে এখন তো ডাল সিজন,কারো হাতেই তেমন পয়সা নেই তাই বাবা জমি বেঁচতে পারছেন না । খরিদ্দার পেতে একটু সময় লাগবে বলেছেন।
-ঢং, ওই কটি টাকার জন্য আবার জমি বেঁচা লাগে নাকি।
- মা এক লক্ষ টাকা আপনাদের কাছে সামান্য হতে পারে আমার বাবার কাছে সেটা মোটেও সামান্য নয়।
- আর ফকিরগিরি করো না তো। কত আর নিচে নামবে।
- যতটুকু আপনারা নিচে নামাবেন।
- কী আমার মুখে মুখে তর্ক? যত বড় মুখ নয় তত বড় কথা। অসভ্য, বেয়াদব। বাপ মা সহবত কিছু শেখায়নি নাকি?
- মা আমাকে যা বলার বলুন এর মধ্যে আমার বাবা মাকে টানছেন কেন?
সুজন এতক্ষণ চুপচাপ খাচ্ছিলো চট করে উঠে এসে বলা নেই কওয়া নেই রূপাকে দমাদম গুটিকয়েক চড় কষে দিল।
বলল,
-শুধু মুখে মাখে তর্ক না? এই সব শিখায়েছে তোর বাপ মা?
তৎক্ষনাৎদেরি না করে রূপাও ভাতের চামচ তুলে নিয়ে সজোরে স্বামীর পিঠে দুচার ঘা বসিয়ে দিল কায়দা মত।
রূপা আগেই ঠিক করে রেখেছিল এ বাড়িতে তার উপর হওয়া অন্যায়গুলো সে আর মেনে নেবে না। সব কিছুর একটা সীমা আছে।
এদিকে প্রথমে হতভম্ব হয়ে গেলেও দ্রুত একজোট হয়ে রূপার স্বামী শ্বাশুড়ি ননদ সবাই তার দিকে এগিয়ে আসতে লাগলো।
রূপা চিৎকার দিয়ে বলল,
- আসো মারতে আসো ওই দেখ ফেসবুক লাইভ চলছে। প্রতি দিন নির্যাতন করে পার পেয়ে যাও।আজ মোবাইল সেট করে রেখেছি। তোমাদের সকল অপকর্ম এখন সারা দুনিয়া দেখছে।
এ যেন আগুনে পানি ঢালা হলো।মুহুর্তে কেন্নোর মত গুটিয়ে ঘর ছাড়লো সকলেই।
সমাপ্ত
© রফিকুল ইসলাম ইসিয়াক

গল্পের সব চরিত্র কাল্পনিক

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×