কবিতাঃ আত্মতুষ্টি
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবার বুকে ব্যাথা
মায়ের অসুস্থতা
তোমার অপারগতা!
বাহ! প্রিয়তমা চমৎকার অযুহাত
তবে প্রশ্ন জাগে একটাই
আমি কে?
তোমার হৃদয়ে আমার অবস্থান কোথায়?
মিছে খেলা খেলে
অবহেলা দিয়ে
এখন ময়ূরমহলে রাত্রি যাপন করছো বেশ।
আমি সত্যি বিস্মিত তোমার ছলনায়।
আমার কান্না
আমার দুঃখ
আমার হাহাকার
আমার আর্তনাদ
আমার শোক স্তব্ধতা
সব দিয়েছি বিসর্জন।
আমিও ভালো থাকতে জানি
আমিও ভালো থাকতে পারি
আমি সত্যি বেশ ভালো আছি।
হে প্রভু
তুমি আমার মনে অনন্ত প্রেম দাও
ঘৃণা বা ধিক্কার
আমি জানাবো না কাউকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন