somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ যা ইচ্ছে তাই ভাবছি বারংবার

২৭ শে জুন, ২০২৩ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন আমি মরতে বসেছিলাম প্রায়
মরবার সাধ হয়েছিল তা কিন্তু নয়
তুমি আবার ভেবো না আত্মহত্যা করতে গিয়েছিলাম।
ওসবে আমার পোষায় না সে তো জানোই।

তোমার বিরহ আজকাল আমায় আলোড়িত করে না তেমনভাবে
ভুলে যাবার চর্চায় আছি তাই হয়তো!

দেখছি সবই
দিব্যি তো পরপুরুষে মন ডুবিয়ে আছো
সাজপোশাকের ধরণও বদলে গেছে অনেক।

হ্যাঁ আমার কাছে তোমার
ওই যে কি বলে যার সাথে লিভ ইন এ আছো
ওকে আমার পরপুরুষ ই মনে হয়।

একজনে মন বিনিময়ের পরে
অন্য পুরুষে মন কেমনে বসে?
আজিব!

যাহোক
কথা হচ্ছিল আমার মৃত্যু সংক্রান্ত বিষয়ে
মরতে বসেছিলাম
আগেই বলেছি।

ঘটনাটা অনেকটা এরম
কাঁচা আম খেতে খুব সাধ হয়েছিল সেদিন
শুনেছি আম খেলে নাকি গরম কাটে শরীরের
যা প্রচন্ড গরম এবারের গ্রীষ্মে....

যেই ভাবা সেই কাজ
গাছে উঠলাম
উঁচুতে মগডালে
আরও উঁচুতে
হঠাৎ
দুর দিগন্তের দিকে তোমার মত কাকে যেন দেখলাম
মনে হলো তুমিই!
ব্যাধি!
আনমনা হলাম মুহুর্তে
তোমার কাটাগুলো এখনও বুকের মাঝে খচখচ করে বাজে
কেন কে জানে?

অন্য কিছু ভেবো না আবার
ভুলে যাবার চর্চায় আছি যেনো
ভুলবো তোমাকে ঠিকই একদিন ।

যাক যা বলছিলাম
তোমার চক্করে একটু বেখেয়াল হলাম
মুহুর্তে ছিটকে পড়লাম এবং ধপ্পাস!
তারপর?
হাসপাতালের বেডে আছি
পা ভেঙেছে একটা।

দেখতে আসলে এসো
কিন্তু তোমার ওই হোৎকা মুখো বর কে আবার সঙ্গে এনো না যেন।
ওকে আমার সহ্য হয় না একটুও।
রাগ উঠলে
দেখো আবার ভাঙা পায়ের লাথি দিয়েছি কষিয়ে
কোথায় না কোথায়!


কি করবো বলো
তোমার নেশা ছুটছে না কিছুতেই
তবে চর্চায় আছি।

এই অবসরে যা ইচ্ছে তাই ভাবছি বারংবার।

© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৩ সকাল ৯:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×