somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ বাবা

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাবা! - তুমি সর্বদা এক মহান বটবৃক্ষের নাম।
জন্ম হতেই তোমার স্নেহের ছায়ায় নিঃশর্ত আশ্রয় পেয়েছিলাম।

বাবা - আজও আমার মন খারাপ হয় তোমার কথা ভেবে।
হাসি খেলার দিনগুলো সব কেটে গেল যেন কিভাবে!

বাবা-তোমার আর্শীবাদ ছাড়া এ জীবন অসম্পূর্ণ ।
পথ চলি স্মৃতি খুড়ি অন্তর বিদীর্ণ।

তুমি আমায় বুকে আগলে কাটিয়েছো কত সহস্র সোহাগী রাত।
তোমার কোলে - পিঠে কেটেছে আমার হাজারটা সোনালী প্রভাত।
তোমার ভালোবাসার চাদরে ঢাকা আমার সে-সব সুখের দিনগুলি।
নিখাদ ভালোবাসায় মোড়া লক্ষ স্মৃতি কি করে বলো ভুলি?

ক্লান্ত শ্রান্ত দেহে দিনাবসানে তুমি বাড়ি ফিরতে যখন।
হাস্যোজ্জবল মুখটি দেখে ভীষণ গর্ব হতো তখন।
এত ব্যস্ততা তবু তোমার চোখে মুখে কখনো ছিল না ক্লান্তি
আমার মঙ্গলেই যেন তোমার সব সুখ আর শান্তি!

অবসরে কাজের ফাঁকে তোমার আঙুল ধরে পথ চলতাম যখন ..
ক্লান্ত হয়ে তোমার কোলেই ঘুমিয়ে নিতাম নিজের অজান্তে কখন।

কষ্ট যখন হতো আমার এই ছোট্ট হৃদয়ে।
কি যে উতলা হতে তুমি আমার দুঃখটুকু নিয়ে।

চলতে চলতে অনেকটা পথ অনেকটা দিন ঘুরে ।
জানি না কবে কখন তোমার ছেলে চলে এলো দুরে।
এখন আমার নিজের ঘর এখন আমি বাবা ।
ইচ্ছে-অনিচ্ছাতে ছিঁড়লো বাঁধন এছাড়া উপায় কি-বা!

সংসার নামের জেলখানায় এখন আমি বন্দী।
গৃহ বিবাদ ঠেকাতে করলাম অসম কিছু সন্ধি ।
ইচ্ছা আমার ছিলো খুব তোমার সাথেই থাকি ।
পরিস্থিতির বদলে ছিড়লো বাঁধন -রাখি।

তোমার প্রাচীন বুকটি এখন অসহায় শ্বাস ছাড়ে ।
সংসারের টানাপোড়েনে ইচ্ছে- অনিচ্ছে পাথর চাঁপা পড়ে।

বাবা তুমি ক্ষমা করো আমায়
ক্ষমা করো,ক্ষমা করো।
একদিন আমিও ফিরবো নিশ্চয় তুমি ধৈর্য ধরো।
তোমার মত এখন আমিও যে বাবা, অনেক অনেক দায়িত্ব
জানি মহাকালের নিয়মে একদিন এ সম্পর্কেরও ফুরাবে স্থায়িত্ব।

তখন আবার সাজাবো খেলাঘর নাম না জানা কোন নদী তীরে।
নতুন ইতিহাস গড়বো আমরা তখন ছোট্ট সুখের নীড়ে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

বাতাস ভাড়ি হবে লাশের গন্ধে

লিখেছেন ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১


ছবিঃ গুগল

আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×