
কোন এক সোনালী বিকেলে
বলেছিলে-
”আরো বেশি ভালোবাসবে আমায়।”
আমি বলেছিলাম ”মিথ্যে বলছো,
ভালোবাসার কি পরিমাপ হয়?
জৈবিক নিয়মে তার ওঠা নামা চলে ।”
কোন এক রাতে
হয়তো নিজেরই প্রয়োজনে বলেছিলে,
”তোমায় ছাড়া বাঁচবো না গো”
আমি বলেছিলাম
“এটাও মিথ্যা
পৃথিবীতে কোন কিছুর জন্য কোন কিছু থেমে থাকে না।
তবে সব সম্পকের ভালো কিছু স্মৃতি রয়ে যায়,রোমন্থনের জন্য।
বাঁচা মরা সে অন্য ব্যপার।”
কোন এক সকালে বলেছিলে,
”তুমি আমার সব চেয়ে প্রিয়”
আমি বলেছিলাম,
”এটাও মিথ্যা
সময়ের সাথে সাথে সব সম্পর্ক বদলে যায়।”
এখন একলা বিকেলগুলো আমি আছি
তুমি নাই!
তুমি কোথায় ?
খুঁজি তো নাই !
অবহেলায়!
তোমার সব কথা কেমন যেন মিথ্যে বলে প্রমানিত হয়ে গেছে।
আমার খুশি হবার কথা।
আমার ভব্যিষৎ বানীগুলো কেমন মিলে গেছে।
কিন্তু আমার খুশি লাগে না কেন?
কেন মন কেমন করে ? কেন অন্তর পোড়ে?
কেন আঁধার এত ভালো লাগে?
সে কি তোমারই কারণ
যাকে করেছি একদা তুচ্ছ আর অবহেলা?
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


