
সূক্ষ্ম ছিদ্রের ফাঁক দিয়ে রবির কিরণ হাসে
ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের মাঝেই ব্যক্তিত্ব প্রকাশে।
মর্যাদাপূর্ণ ছোট ছোট কাজ চরিত্রের পরিচয়
সকলের প্রতি মার্জিত ব্যবহার আনন্দের উৎস হয়।
জ্ঞানের আলোয় সভ্য জাতির প্রকাশে আসল স্বরূপ
একমুখী শিক্ষার অহংকারে অসভ্য দেখায় তার রূপ।
শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানে মানুষ হয় আলোকিত
সত্যিকারের সভ্য হওয়ার এই পথ সর্বজনস্বীকৃত।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


