somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক রূপকথা।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লেখাটা রস+আলোর জন্য.....
আধুনিক রূপকথা
বহুদিন আগে এক মগের মুল্লক দেশে ছিল এক রানী ও এক রাজা। তাদের ছিল একমাত্র রাজপুত্র – মোবারক। তো রাজকুমারের মনে যে সুখ থাকবে না তা কি আরে মুখে বলা লাগে?তাই রাজারানী তাদের একমাত্র পুত্রের পাত্রীর খুঁজে ইন্টানেটে হুমরি খেয়ে পড়ে। কিন্তু এই হুমড়ি খা্ওয়াই সার।ইন্টানেটে রাজকন্যার ছবি আসতে আসতে রাজারানী একদফা ঘুম সেরে উঠে দেখে রাজকন্যার শুধু চুল দেখা যায়!রানী তো খেপে বোম!ঘোষনা দেন যে –দরকার হলে রাজ্যের সব মানুষকে দশ টাকায় চালের কুড়া সাপ্লাই দেয়া হবে তুবও দেশে থ্রীজি আনতে হবেই হবেই।এজন্য রাজ্যের একমাত্র রাজকীয় মোবাইল সার্ভিস গিলিটককে দায়িত্ব দেয়া হল- তোরা যে যা বলিস ভাই আমার থ্রীজি নেটওর্য়াক চাই!অবশেষে রাজ্যে থ্রীজি চালু হল আর যুব সমাজও বাঁধ ভেঙ্গে দেবার আন্দোলনে শরীক হলো। এদিকে রাজা তো ভয়ে অস্থির যে সব নদীর বাঁধ ভেঙ্গে দিলে তো রাজ্য বন্যার পানিতে ভেসে যাবে!অবশেষে রাজাকে বুঝানো হল যে এই বাঁধ নদীর নয় যৌবনের,উন্নয়নের।উন্নয়নের বন্যায় দেশ তলিয়ে যায় যাক, বন্যার পানিতে রাজ্যে ভাসানো যাবে না।তাই তো মরা মরা নদীতে নতুন করে বাঁধ দেওয়া হল।একাজে অনেক টাকা্ মন্ত্রী-আমলাদের পকেট ভারী করল।এদিকে রাজ্যের দুই জাতীয় মামা – গ্রামীন মামা ও লিংক মামা দেশ তথা মাতৃভুমির প্রেমকে একবারে সামাজিক আন্দোলনের রূপ দিয়ে দেয়! এজন্য তারা নতুন ধরনের ল্যানগুয়েজও আবিষ্কারও করে ফেলে – মামা ল্যানগুয়েজ। তাদরে স্লোগান একটাই -আমরা সবাই মামা, মামা মামা মামার এই রাজ্যত্বে।এই আন্দোলনের জোয়ারে রাজপুত্র মোবারকও তার দাস দাসীদের মামা ডাকা শুরু করে-’এই কোন মামা আছ আমার রাজশাহীর মামু বেটা মামুর কাছে ফোন লাগাও’। রাজারানী তো রাজপুত্রের কথা বার্তায় একেবারে থ!পরে গ্রামীন ও লিংক মামার বোঝানোতে রাজারানী বুঝতে পারেন যে এই মামা রিয়েল মামা নয় ফেক মামা।
এভাবে চলছিল ভালই কিন্তু বিপত্তি ঘটল একরাতে। রাজা দেখেন রাজপুত্রের ঘর হতে উজ্জ্বল আলোর ছটা বেরিয়ে আসছে।তখন ডিজিটাল ঘড়িতে সময় রাত সারে বারোটা। ভেজানো দরজা মাড়িযে রাজা ঘরে প্রবেশ করে দেখেন যে তার পুত্রধন বিচিত্র বেশের এস্কিমোতে রূপান্তরিত হয়েছে।রাজা ভাবেন তিনি ভুল দেখেছেন, তাই কিছু না বলে ঘর হতে বেরিযে যান। দ্বিতীয রাতেও ঘটে একই ঘটনা। এবার রাজকুমার পরিনত হয় ক্যারিবিয়ান বিচ বয়ে। আজ আর রাজা ভয়ে কিছু বলতে পারেন না। কিন্তু তৃতীয় রাতে ঘটে সবচেয়ে বিশ্বকর ঘটনা। এরাতে রাজা রানী দুজনেই রাজকুমারে ঘরে প্রবেশ করে দেখেন যে তাদের পুত্রধন পুরা হাওয়া। বেশকিছুক্ষন খোজাখুজির পর তারা তাদের বাড়ির ছাদে একটি ফুটো দেখতে পান। আর সেই ফুটো দিয়ে তারা সোজা পৌছে যান মঙ্গল গ্রহে। সেখানে তখন একটি ওপেন এযার কনর্সাট চলছিল যার প্রধান গায়ক ছিল মামা ৪২০। এই গ্রহে আবার সবাই মামা১, মামা২, মামা৩….এভাবে পরিচিত। তো রাজা রানী রাজপুত্র মোবারকে সেখানে খুজে পান এবং গানের তালে তালে তারাও মামা মামি তথা এলিয়েনদের সাথে নাচতে শুরু করে দেন।হেএ হেএ….হোহ হোহ!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×