একলা বৃষ্টিতে ভিজে ভিজে
- রাহাগীর মনসুর
প্রতিনিয়ত তোমায় ভালোবেসে
আমি এখন হতাশায় ভুগছি
কবিতায় তোমায় আঁকতে আঁকতে
আঙ্গুলে পড়েছে কালশিটে ৷
প্রতিনিয়ত তুমি চাঁচ্ছ
আমি যেন তোমায় নতুন নতুন ভাবে ভালোবাসি
আমি হচ্ছি দুঃখ ভারাক্রান্ত
পুরোনো বোতলে নতুন মদ বলে
চালিয়ে যাচ্ছি ৷
চোখের নিচে কালি জমেছেে ।
কিন্তু ,আমার কিছু করলেনা
শুধু মাথায় বিলি কাটা দিয়ে কি মন ভরে ?
বললাম সুমনের flate চলো
শুনলেনা
বললাম, জন্মদিনে কিছু সুবিধা পাব কি ?
তুমি হাসলে এবং নিরুত্তর রইলে
চল নদীর বুকে জোছনা দেখি
তোমার নাকি conservative family
বললাম, ঝুম বৃষ্টিতে রিকশায় ঘুরবো
তুমি বললে,টনসিলাইটিস
আর ,আমি হতাশাচ্ছন্ন
একলা বৃষ্টিতে ভিজে ভিজে ৷
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





