somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে প্রথম আলোর রাষ্ট্রদ্রোহী শিরোনাম নিয়ে আলোড়নঃ পার্বত্য সন্ত্রাস ইস্যুতে প্রথম আলোর ধারাবাহিক অস্বস্তি! অন্দর মহলের খবর কী?

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সম্প্রতী পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী একটি স্বসস্ত্র গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে পাঁচ জন উর্দি পরিহিত জঙ্গি নিহত হবার জেরে বহুল সমালোচিত বাংলা প্রথম আলো পত্রিকাটিকে অস্বস্তিকর অবস্থায় দেখা গেছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী নিহতের ঘটনাকে, বহুল বিতর্কিত 'আদিবাসী' অভিধা দিয়ে সংবিধান বিরোধী শিরোনাম করে প্রচন্ড সমালোচিত হবার পর পত্রিকাটি তাদের সংবাদের ব্যাখ্যা দিয়েছে পরদিন। ব্যাখ্যায়, সংবিধানে 'আদিবাসী বলে কোন অভিধা নেই' বলে স্বীকার করার পাশাপাশি নিহতদের 'সন্ত্রাসী' পরিচয়কেও নিশ্চিত করা হয়েছে।

প্রথম আলোর ওইদিনের পত্রিকায় নিহত সন্ত্রাসীদের লাশ হস্তান্তরের খবরটির শিরোনাম ছিলো, 'রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি- স্বজনদের কাছে পাঁচজনের লাশ হস্তান্তর'। এমন শিরোনামের কিছু সময় পর পত্রিকাটির অনলাইন ভার্সনে গিয়ে দেখা যায়, ফের শিরোনাম থেকে 'সন্ত্রাসী' শব্দটিকে বাদ দেয়া হয়েছে!

বাংলাদেশ রাষ্ট্রের ভেতর প্রকাশ্য উর্দি পরিহিত জঙ্গি গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর গোলাগুলির মাধ্যমে বিপুল পরিমান অধ্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনার পর থেকেই মূলত চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে মেশিনগান, সাব মেশিনগান, চাইনিজ রাইফেল, এসএলআরসহ মোট ৮ আগ্নেয়াস্ত্র ও ৫৩৯ রাউণ্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। এর পর পরই পার্বত্য ইস্যুতে সংবিধান এবং দেশের অন্যান্য মিডিয়াগুলোর দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে প্রথম আলো সহ ট্রান্সকম গ্রুপের সংবাদ পরিবেশনের এই পুরাতন ধারাটিকে প্রচন্ড সন্দেহজনক হিসেবেই দেখতে শুরু করেন পর্যবেক্ষক মহল। ধারনা করা হচ্ছে এমন একটি প্রেক্ষাপটেই পত্রিকাটিতে বারবার শিরোনাম পরিবর্তণের মত এমন অস্বস্থিকর অবস্থা প্রকাশ পাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবেই তার অভ্যন্তরে কোন 'আদিবাসীর' উপস্থিতিকে অস্বীকার করে। সরকারী ভাবে প্রায়ই সংবিধান পরিপন্থী 'আদিবাসী' শব্দের ব্যবহার না করতে এবং বিশ্বআদিবাসী দিবস পালন না করতে বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করা হলেও বেশ ক'বছর থেকে দেশে প্রকাশ্যেই অনেকটা জাঁকজমক কায়দায় এই আদেশ লংঘন করা হচ্ছে। আর এসব ক্ষেত্রে প্রতিবারই কতিময় নির্দিষ্ট ব্যাক্তি ও বেসরকারী সংস্থার নামই উঠে আসছে।

জাতীসংঘের 'আদিবাসী' বিষয়ক ধারা অনুযায়ী, যেকোন দেশের আদিবাসীরা তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যাপার গুলোতে পরিপূর্ণ 'স্বাধীনতা' ভোগ করার অধিকারী।

আদিবাসীদের অধিকারের উপর জাতিসঙ্ঘের ঘোষণাপত্র : ধারা ৩ -- আত্মনিয়ন্ত্রণ অধিকার অংশে বলা হয়েছে-

"United Nations Declaration on the Rights of Indigenous Peoples: Article 3 -- Right to Self-determination

Article 3 -- Right to Self-determination
Indigenous peoples have the right of self determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development."

"ধারা ৩ -- আত্মনিয়ন্ত্রণ অধিকার
আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। এই অধিকারের বলে তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে (অর্থাৎ তারা কি কোন দেশের মধ্যে থাকবে, না সেই দেশ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ গঠন করবে -- সেটা তাদের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করবে, যেমন জুম্মরা কি বাংলাদেশের মধ্যে থাকবে, না বাংলাদেশ থেকে আলাদা হয়ে পার্বত্য এলাকাকে নিয়ে স্বাধীন জুম্মল্যান্ড গঠন করবে -- তা জুম্মদের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করবে) এবং স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন অনুসরণ করবে।"

-এই ধারার আলোকেই বিনা রক্তপাতে পশ্চিমা দেশগুলো ও জাতীসংঘের প্রত্যক্ষ সহায়তায় সম্প্রতী সময়ে স্বাধীনতা লাভ করেছে পূর্বতীমুর। যা অখন্ড ইন্দোনেশিয়ার অঞ্চল ছিলো। 'আদিবাসী' শব্দ চর্চার বিষয়ে বাংলাদেশের মানুষের অজ্ঞতাকে পুঁজি করেই এক শ্রেনীর মানুষ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দক্ষীণ এশীয় এজেন্ট হিসেবে এদেশে সক্রিয় বলে ব্যাপক সন্দেহ রয়েছে।

-রাহমান বিপ্লব
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×