
যখন ক্ষমতার জন্য জরুরি ঠিক তখনই তোমার জীবনের মূল্য আছে, নচেৎ নয়।
বিষয়টা এমন, বেসরকারী মানুষেরা কীভাবে দূর্ভোগ পীষ্ট হল, তা দেখার দ্বায়িত্ব আর সরকারের নেই। বাজার দর বাড়বে, বাড়ী ভাড়া বাড়বে? গাড়ি ভাড়া দ্বিগুণ হবে, মাসের মধ্যখানে পকেট হয়ে যাবে শূন্য!?
উদ্ভূত অরাজকতার কোন মূল্য নেই।
এখন ক্ষমতার সাথে সম্পর্ক নেই মধ্যবিত্বের ঘানির!
বাড়িয়ে দাও ভ্যাট!
বাড়িয়ে দাও দাম!
নতুন নতুন ভ্যাট যুক্ত করো!
যাঁতাকলে চ্যাপ্টা হতে থাকা পাব্লিকের টাকা চুষে এনে সরকারী কোষাগারে ফেলে দাও! ভোট নয়, যুগ এখন শুধুই সমর্থনের! সরকারী লোকের সমর্থন চাই! অস্ত্রধারী চাকুরেদের সমর্থন চাই!
ক্ষমতা লাভের মানদন্ড যখন ভোট নয়, তখন গণমানুষের রক্ত খেলে কি আসে যায়?
এক লাফে সরকারী চাকুরের বেতন যখন দ্বিগুণ হয়, বাড়তেই থাকে পণ্যের দাম! বিশ্ব বাজারের সাথে তেলের দাম নামেই না; তখন গোটা দেশে সৃষ্ট অরাজকতাগুলো প্রতিক্রিয়া হয়ে যেকোন ভাবেই বুঝি প্রকাশ পায়।
সমস্যা হল, ছাত্ররা একজোট হয়ে চিৎকার করতে পারে, একই চিৎকার করতে গণমানুষ রাস্তায় আসার হিম্মত রাখেনা! শেষে যক্ষের ধন, চাকরিটাই যায়?! মাসিক পাঁচ হাজার টাকার জীবনটাও হারায়!!
তিউনিশিয়ার উচ্চশিক্ষিত হকার নিজের গায়ে আগুন ধরিয়ে যে বিপ্লবের সূচনা করেছিলো, সে বিপ্লব দীর্ঘজীবী হোক, এদেশেও ঘুরতে আসুক!
মানুষ যখন মানুষ নয়, তখন আগুনের সংস্পর্ষেই মানবিক মূল্য দ্বিগুণ করে নিতে কেউ তো চাইবেই?
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



