শুনেছি আমি সবার কাছে,
এক রক্তাক্ত অতীত আমাদের আছে।
দাদা, একি সত্যি?
এদেশে বেধেঁছিল যুদ্ধ!
দাদা, বলোনা সত্যিইতো?
এদেশ ছিল পরাধীন!
দাদা সত্যিই কী?
এদেশে উড়েছিল অসত্যের ধ্বজা!
ও দাদা বলোনা;
সেই ইতিহাস, যা রক্তে ভেজা।
আমি শুনেছি,
এই একুশেই ঝরেছিল বরকতের রক্ত!
যখন ছিল প্রদীপ্ত দুপুরের অক্ত।
সত্যিই কী দাদু?
এদেশের পরিবেশ করেছিল দূষিত,
বিষাক্ত গোলা বারূদের গন্ধ।
দাদু কেন?
তারা বেধেঁছিল ভাষা নিয়ে অহেতুক দ্বন্দ!
তারা কী ভেবেছিল? বাঙ্গালীরা নিতান্ত অন্ধ?
দাদু বলনা সত্যি করে,
চুষেছিল কী পাকিস্তানি জোঁকেরা
আমার কৃষক ভাইদের তাজা রূধির?
ও দাদু শুনেছি,
এ দিনে নাকি আমার মায়ের সম্ভ্রম নিয়ে
খেলেছিল ছিনিমিনি খেলা?
আমার দেশের তরূণ ছাত্রের রক্ত নিয়ে
খেলেছিল হলি খেলা?
হায় দাদু ,
পাকিস্তানিরা কী এত পিশাচ, রক্ত পিপাসু
কাতঁ হয়ে পড়েনিকো, দাদু
তাদের উপর এদেশের বীটপি, তরূ।
দাদুর মুখে,
শব্দের দেখা মেলে না,
মুখে হাসি মেলে না।
বিষন্ন বদনের বুকে,
রক্তেরা লুটোপুটি খেলে।
চোখের কোণে,
বিন্দু বিন্দু পানি জমে,
সাথে ঘৃণায় ভরা রক্ত কণা।
দাদু তুমি কাদঁছ কেন?
আমার অগ্রজ চায়নি তো এদেশের মানুষ কাদুঁক
তারা বয়ে দিয়েছিল শোনিত ধারা
এ বলে যে, এদেশের মানুষ আশায় বুক বাধুঁক।
দাদু শুনেছি,
এদিন ক্রন্দনের নয়, নয় মাতম ছড়াবার
এদিন ঘুরে দাড়াঁবার প্রত্যয়ে, প্রত্যয়ে স্বাধীনতা ছিনিয়ে আনবার।
দাদু ভাই,
তুই কাদঁছিস কেনরে?
তুইতো জানিস, এদিন নয়
অশ্রু ঝরাবার।
এদিন প্রদীপ্ত সূর্যের ন্যায়,
শপথের ভাস্কর গড়বার।....
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।