প্রেমে সব আনন্দঘন, সুখকর। এই তো সেদিন,
আমার বাহুবন্ধনে কয়েদি হবেনা বলে সুদৃঢ় ওথ
করে বসলো সে। চেয়েছিলো সে বিরহের রঙ মাখাতে;
উল্টো অবর্ণনীয়, শ্রেষ্ট সুখের স্পর্শ পাই প্রিয়ার অনুরাগে।
হে নার্গিস, ন্যাকামো বন্ধ করো। যদি প্রস্থানের অটুট
ইচ্ছে থাকে পারস্যের প্রাসাদতম তো যাও; তবে হাসি-মুখে।
তোমার বিরহ আমাকে জ্যান্ত পুতে ফেলবে না। অপরাধ তোমার;
আমি নিষ্কলুষ। স্বাচ্ছা আশেক মজনুর চেয়েও।
প্রভু ভেনাসের রক্তচক্ষু তোমাতে আঁছড় দিবে সে ভয় হয় শুধু।
তোমার অশ্রুনীর চিকুর বেগে ধেয়ে আসা বুলেট যেনো! দিল
ভাঙে যেনো টুইন টাওয়ার ধ্বসছে পুনঃ! নয়ন ফেড়ে জল খসে।
বিরহ যে হাউজে কাউছারের পাড়ে জমা অমৃত সে তো জানালে তুমিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




