ডিমের কুসুমের মতোন সুরক্ষিত রমনীর অন্দর
মহলে আঁখি মুদে ঢুকছি সংশয় বিনা। যেখানে
উঁকি মারার হিম্মত আজো কোন পুরুষের হয়নি।
অতন্দ্র প্রহরীরা খড়গ হস্তে সজাগ। নজরে পড়লেই
মুহুর্তে শবে পরিণত হবো। সেসব ভীতির তোয়াক্কা
না করে সর্ন্তপনে হাজির হই মুয়ামীর বেডে। মুয়ামী
বিষ্ময়ের ঘোর কেটে কানে কানে শুধালো, ক্ষমা করো
খোদা। কসম ইশকের; তোমার আলিঙ্গন অপরিহার্য।
প্রেমিক তোমার রাত্রি-ভোজ হোক আমার তনুমন।
জয় হোক, তোমার সাহসীকতা আর প্রেমান্ধতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




