somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলাম এবং তনু ম্যাটার নিয়া আলাপ

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলাম দেশের সবচেয়ে বড় একটা অংশ নিয়ে গঠিত এটা আমাদের সকলেরই জানা। শাপলা চত্ত্বর - মেলা আমাদের দু''চক্ষু এখনো ভুলে নায়। ছোট বড় সব চিত্রই আমাদের হৃদয়ের দেয়ালে খোদাই করা আছে। আজও চট্টগ্রামে হেফাজত আন্দোলনের ডাক দিয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম রাখার জন্যে। প্রত্যেক মুসলমানই ইসলামকে ভালবাসে। এটা তার আত্মার দাবি। কিন্তু একটা রাষ্ট্রের ক্ষমতা অতোটা সোজা কথা নয়। এ সত্যটা আমাদের চেয়ে আপনারাই ভাল জানেন। রাসুল (সাঃ) এর তেষট্টি বছরের জীবনের বিশ্লেষণ আমাদের চেয়ে আপনারা বেশী করেছেন বলে। শাপলা চত্ত্বরের দিন আপনারা আপনাদের সব হারিয়ে খালি হাতে ফিরেছিলেন। আচ্ছা ওসব কথা থাক। একটা সাওয়াল করি, আল্লাহ নবিকে (সাঃ) জন্মের পর পরই কি ইসলাম প্রচার করতে বলেছিলেন নাকি আগে চল্লিশ বছর ধরে মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নেয়ার বন্দোবস্ত করেছিলেন? একবার ভেবে দেখুন, চল্লিশ বছর ধরে মানুষের ভাল ভাল করতে করতে তাদের নয়নের পুত্তলি হয়েও সত্য প্রচারের অপরাধে নিজ দেশ ছাড়তে হয়েছিলো। পাথরের আঘাত সহ্য করতে হয়েছিলো। তিনি জন্ম গ্রহণের পর পর কিছু করা ছাড়া দা-ছুরি নিয়ে জিহাদের ডাক দিয়ে বসেন নায়। প্রত্যেকটা কিছুর একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা ছাড়া গাছের পাতাও খোদা নাড়ায়না। আপনারা কিসের জোরে মাঠে নামছেন? আল্লাহ ভরসা। এটা আপনাদের চেয়ে রাসুল (সাঃ) এর কম ছিলোনা। দেশের মানুষের জন্যে কি করেছেন আপনারা। গত বছরের শাপলা চত্ত্বরে আপনাদের সাড়া দিতে গিয়ে যেসব নাবালেগ ছেলেরা শহীদ হয়েছে তাদের মায়ের বোকের শোকেও তো এখনো ছায়া পড়েনি স্যার। আর তাদের কেউ হয়তো বেঁচে থাকলে আপনাদের ওনেকের চেয়ে বেশী ইসলামের খেদমত করতে পারতো। এখন বলবেন, ভাই জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। তুই তো আস্ত একটা নাস্তিক। কওমি মাদ্রাসায় আমিও পড়েছি। কন্জুদ্দাক্বায়েক পর্যন্ত। অনেক ছাত্র যারা চলে গেছে তারা হয়তো এই কিতাবের নামও শুনেনি। তো যা বলছিলাম। আস্তিক কি আর নাস্তিক কি সেটাও আমার অজানা নয়। কারণ "কিতাবুত্তাওহীদ" নামক পুস্তকটি আমিও পড়েছি। উস্তাদের কাছে পড়েছি। নিজে নিজে না। আমি মৌলিক আলোচনা থেকে সরে আসছি।
আপনাদের আগে দেশের মানুষের হৃদয়ের নরম জায়গাটা দখল করুন। তারপর সমাজকে নিয়ে ভাবুন। আস্তে আস্তে বিভাগ নিয়ে কাজ করুন। সব ঠিক করে একদিন দেশকে নিয়ে কাজ করুন। তারপর বিশ্বটাকে বদলানোর কাজে হাত দেন। এক লাফে কখনো দ্বিতীয় তলায়ও উঠা যায়না। এটা হিন্দি সিনেমা না জনাব বাস্তব দুনিয়া।
আমার টাইটেলটা পড়ে অনেকেই হয়তো ভাবছেন হুজুরদের সাথে এই তনুর যোগসাজুসটা কি?
অবশ্যই একটা শক্ত আর কঠিন সম্পর্ক। আজ শুনলাম চট্টগ্রামে মিছিল করেছে হেফাজতে ইসলাম। মানুষের ঢল নেমেছিলো সেখানে। সাধুবাদ জানাই যারা এসেছেন সবাইকে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনু ধর্ষিত হওয়ার ব্যাপাটা আলোচিত হচ্ছে। আট কি নয় দিন পর এ ব্যাপারটা নিয়ে আজ প্রথম বারের মতো প্রথম আলো এ ব্যাপারটা নিয়ে প্রতিবেদন করছে। দেশের সবচেয়ে উঁচু মানের একটা দৈনিক দেশেরই একটা কু'কাজকে সমাজের সামনে আনতে এতো দিন দেরী করলো কেন? অথচ শাহরুখ খান কিম্বা হৃতি্বক রোশনের দেশ ভ্রমনের কথা মাস খানেক আগে থেক নিউজ করা শুরু করে। তনু মেয়েটা সম্পর্কে গত কয়েকদিন যা পড়লাম তাতে সম্ভ্রাণ্ত মুসলিম পরিবারের কন্যা বলেই ধরে নিতে হবে। তার পোশাক-পরিচ্ছদেও কোন উগ্রভাব ছিলোনা। এই মুসলিম নারী কি আপনাদের দৃষ্টিতে মুসলমান না? খোদার দেয়া প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকনের নিমিত্তে বের হওয়াতে? দেশের সব মানুষ যেখানে এই বিচারের দাবি আদায়ে নড়বড়ে অবস্থান নিচ্ছে তখন আপনারা (হেফাজতে ইসলাম) তো আজকের আন্দোলনটা ওর সর্বনাশকারীদের বিচার আদায়ের প্রতিবাদে করতে পারতেন। এতে তো আপনাদের ক্ষতি হতোনা। বরং দেশের বাকি সব্বাইকে চোখে আঙুল দিয়ে বলতে পারতেন, " শালা তোরা মা-বোনদের জন্য কিচ্ছু করতে পারস না। যা করি আমরাই করি। " তখন দেখতেন সব রমনী আপনারা মোল্লাদেরই সাপোর্ট করতো জান-মাল দিয়ে। এর চেয়ে বড় হাতিয়ার কি হতে পারে একটা দেশেরে পরিবর্তনের জন্যে। এই একটা হাতিয়ার দিয়েই তো জাতির পিতা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো। আপনারা এক এক করে সব সুযোগ হারাচ্ছেন। এর মাশুল আপনাদের দিতেই হবে জনাব।

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×