somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ময়নাতদন্ত (গুজরাত ফাইলস) পর্ব-৭

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমার পোকা হওয়াটা এ-ব্যাপারে আমাকে প্রচুর সাহায্য করেছিল । হিন্দি সিনেমা দেখতে খুব ভালবাসতাম । এইসময় রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’ সিনেমাটার কথা মনে পড়ল । দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সময় বিমানে ছবিটা দেখেছিলাম । বলিষ্ঠ নারী চরিত্রগুলোই ছিল ছবিটার প্রধান আকর্ষণ, সেইসঙ্গে মাধুরী দীক্ষিত ও মণীষা কৈরালা-সহ মুখ্য চরিত্রগুলির প্রাণবন্ত অভিনয় । ছবিতে মণীষা কৈরালা অভিনীত চরিত্রটির নাম ছিল ‘মৈথিলী’, যে ভারতীয় নারীদের জীবন এবং জাতপাত ও লিঙ্গভিত্তিক অত্যাচারে স্বরূপ আবিষ্কার করছে । তাছাড়া রামচন্দ্রের স্ত্রী সীতারও অন্য নাম ছিল ‘মৈথিলী’। নামটার ব্যঞ্জনা আমাকে আকৃষ্ট করেছিল । নিজের জন্য যখন অন্য একটা নাম খুঁজছিলাম, খুব সাধারণ অথচ কোনো বিশেষ পদবীর উন্নাসিকতাহীন একটা নাম, এমন নাম যা ব্রাহ্মণও নয়, দলিতও নয়, তখন ‘মৈথিলী ত্যাগী’ জন্ম নিল । ভিজিটিং কার্ডে লেখা রইল; মৈথিলী ত্যাগী, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কনজারভেটরি ।
কিন্তু আবার গুজরাত যাওয়ার আগে আমার একজন যোগ্য সহকারী দরকার ছিল । দ্রুতই তার দেখাও পেলাম, যে আমার জীবনে এক গভীর ছাপ রেখে যাবে । মাইক (নাম পরিবর্তিত) ছিল ফ্রান্সে বিজ্ঞানের ছাত্র । একটা ছাত্র-বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ভারতে এসেছিল সে । ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভারতে কাজ করতে চাইছিল মাইক । ঠিক কী বিষয়ে অন্তর্তদন্ত করতে চাইছি তার খুঁটিনাটি না-জানিয়ে একটা মেল করলাম ওকে । তবে সব না-জানালেও যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করেছিলাম ।
ওকে জানালাম আমি একজন অ-ভারতীয় সহযোগী চাইছি, যে একটা ফিল্মে আমার সঙ্গে কাজ করার ভান করবে । আরও জানালাম, এটা একটা আরও বড়ো, আরও চাঞ্চল্যকর অন্তর্তদন্তের অংশ । খুঁটিনাটি সবকিছু যে ওকে জানানো যাবে না, সেটাও বলে দিলাম । আমার পরিচিতিকে বেশি প্রামাণ্য করে তোলার জন্য একজন ‘ফিরিঙ্গি’, গোরা’ মুখ হিসেবে কাজ করবে সে ।...(ক্রমশঃ)

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×