somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-২০

০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)
আরএসএস তার এক বিশিষ্ট নেতা দত্তপন্থ ঠেঙাড়ি-কে নিজেদের একটি শ্রমিক ফ্রন্ট খোলার কাজে নিয়োজিত করে। ১৯৫৫ সালের ২৩শে জুলাই ভূপালে তৈরি হয় ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)। সেই ভূপাল, যা পরে সংবাদ শিরোনামে আসে ১৯৮৪ সালের শেষাশেষি—যখন মার্কিন কারখানা ইউনিয়ন কার্বাইড থেকে ভয়ানক বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট ছড়িয়ে পড়ে হাজার হাজার নিরীহ মানুষের প্রান নেয়। আরও হাজার হাজার মানুষ স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন, অন্ধ হয়ে যান। এটি খুব সম্ভব আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়ো ভারী শিল্প-জনিত বিপর্যয়। মধ্যপ্রদেশ ও দিল্লীর মধ্যপন্থী ও দক্ষিণপন্থী কংগ্রেস ও বিজেপি সরকার কিন্তু ঐ মার্কিন কোম্পানিটিকে আন্তর্জাতিক আদালতে তুলতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। ইউনিয়ন কার্বাইডের ভারতীয় ও মার্কিন কর্ণধাররা সারা বিশ্বের শ্রমিক ও পরিবেশ নিয়ে কাজ করা সব গোষ্ঠীর কাছে গালি খেলেও তাদের জেলে যেতে হয়নি, তেমন বড়ো কোনও আর্থিক দায়ও নিতে হয়নি। এমনটি হতে পেরেছিল, কারণ কোম্পানির শ্রমিকদের মধ্যে ঐক্য ছিল না—তাদের ইউনিয়নগুলি ছিল বিএমএস ও আইএনটিউসি, যথাক্রমে বিজেপি ও কংগ্রেসের শক্ত ঘাঁটি। যদিও বিপর্যয়ের সময়ে ও তার পরে বিএমএস ও আরএসএস-এর কর্মীরা আক্রান্ত এলাকার শ্রমিক ও শ্রমিক-পরিবারগুলিকে বেশ কিছুটা সাহায্য করেছিল।
১৯৯১ সালে বামপন্থী ট্রেড-ইউনিয়ন নেতা শঙ্কর গুহনিয়োগীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। শঙ্কর ছিলেন ওই মধ্যপ্রদেশ-ছত্তিশগড় এলাকার জনপ্রিয় শ্রমিক নেতা। শোনা যায়, তাঁর হত্যাকারীরা ছিল সেখানকার বড় ব্যবসায়ীদের ভাড়া করা গুন্ডা। এর মধ্য দিয়ে ওখানকার বামপন্থী ইউনিয়নের জোর কমিয়ে দেওয়া হল। এবিভিপি-র মত বিএমএস ও নিজেদের অরাজনৈতিক বলে দাবি করে। অথচ তারা কংগ্রেসের ধরনেই ট্রেড ইউনিয়ন করে থাকে। অন্য ইউনিয়নের লোকদের মারধোর করা বা প্রাণে মারাও বাদ যায় না। আশির দশকে শিবসেনা বম্বেতে বামপন্থী ট্রেড ইউনিয়নকে পঙ্গু করে দেওয়ার পর মহারাষ্ট্র ও পাশের রাজ্য গুজরাটে বিএমএস-এর প্রতিপত্তি বাড়ে। এ দুটি রাজ্য এদেশে শিল্পক্ষেত্রে এগিয়ে থাকা। নয়াদিল্লী ও তার আশপাশের শিল্পাঞ্চল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের কিছু শহরাঞ্চল, যেসব জায়গায় আরএসএস / বিজেপি-র প্রভাব বেশি, সেসব জায়গায়ও বিএমএস শক্তিশালী। তবে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, অন্ধ্রপ্রদেশের মত বাম-প্রভাবান্বিত রাজ্যে আর তামিলনাড়ু ও কর্নাটকের মত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিএমএস-এর প্রভাব ক্ষীণ। বিএমএস-এর মত কৃষক ফ্রন্টে আরএএস ভারতীয় কিসান মোর্চা নামক সংগঠন তৈরি করেছে। এরা আজ ২০২০ সালের কৃষক মহাবিদ্রোহের সময় বিজেপি সরকারকেই সমর্থন করছে। বিএমএস এবং ভারতীয় কিসান মোর্চা শ্রমিক ও কৃষক জগতে কর্পোরেট ইন্ডিয়ারই স্বার্থরক্ষা করে থাকে। (ক্রমশ)

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কোথাও কেউ নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

×