নামে কি আসে যায়, ‘কাম’-এর চিন্তা শরীরে
দামের দাবীর ভবিষ্যতটা, অচল একটা ঘড়িরে,
‘রাম’-এ কোন ‘মহাপুরুষ’, ডানে-বামে নিত্য গীতা
‘শ্যাম’-এর বাঁশীর থোড়াই কেয়ার, আমার চিন্তা হাজার ‘সীতা’।।
ধর্ম এখন কঠিন বর্ম, মাথায় লেখা কাগজে
হালাল-হারাম নিত্য-নতুন, বীর্যপাতেই রাগো যে,
কর্ম করেই হলাম ‘গুণী’, তাকিয়ে আছো কোথায় কে-হে
তোমার দৃষ্টি তোমার কাছেই, আমার দুষ্টি তোমার ‘দেহে’।।
লক্ষ্য করলে রক্ষে থাকে, এক্কেবারে সঠিক চাল
ভালোবাসা ঠিকই আছে, বাধ সেধেছে ধুম্রজাল,
কুষ্ণলীলে লাঈলী পাগল, ‘যুগলবন্দী’ নির্বিচারেে
উন্মোচিত ভালোবাসা, আমি বাসি ‘অন্ধকারে’।।
সুখ দেখা যায় কাপড়খুলে, নির্বিলুপ্ত যুগের প্রথা
তোমার রাসূল `ম্যারেড' ছিলেন, আমার দেবতো `যথাতথা',
আইন এখন ‘আইন-গাঈন’, ‘ফাইন’ না-কি পরকালেে
এই চান্সে ইহকালটা, নাচাই আমি নিজের চালে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





