somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজিব ওয়াহিদ
আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

ফেসবুক নিয়ে কিছু কথা

২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

o আমাদের দেশে ফেইসবুকে একাউন্ট খুলেছে প্রায় আট লাখ ৭৬ হাজার জন ।
এর মধ্যে পুরুষ ছয় লাখ ৪৩ হাজার আর মহিলা দুই লাখ ৩৩ হাজার । এদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা প্রায় পাঁচ লাখ আট হাজার । অর্থাৎ মোট ব্যবহারকারীর অধিকাংশই এমন বয়সের , যে বয়সে মুল ব্রত হওয়া উচিৎ শিক্ষালাভ কিংবা ক্যারিয়ার গঠনে মনোনিবেশ ।
o আর তারাই রাত জেগে এই সামাজিক যোগাযোগ রক্ষা করে চলেছে । যারা পড়া-শোনা শেষ করে চাকরী জীবনে প্রবেশ করেছেন বলে ধরে নেয়ে যায় ( ২৫ থেকে ৩৪ বছর বয়সী ) তাঁদের মধ্যে ফেসবুক একাউন্ট খুলেছেন মাত্র ৫৩ হাজার । ৩৫ বছরের উর্ধ্ব বয়সীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারী আছেন সাত হাজারের মতো । অর্থাৎ , যে বয়সী লোকদের প্রচুর অবসর , যাঁদের পুরনো বন্ধু-বান্ধব কিংবা আত্নীয়স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করার কথা ,ফেসবুক এর প্রতি তাদের আগ্রহ সামান্যই ।
o ফেসবুক ঠিকে আছে অল্পবয়সী ছাত্রছাত্রীদের মূল্যবান সময় গলাধঃকরণ করে । ফেইসবুকে একজন পুরুষের গড়ে আড়াইশ “বন্ধু” আছে । আর একটি মেয়ের গড়ে একহাজার “বন্ধু’ ! কোনো কোনো মেয়ের ‘বন্ধু” সংখ্যা পাঁচ হাজার ! পুরুষের বন্ধু তালিকায় যারা থাকে তাঁর অল্প কয়েকজন তাঁর চেনাজানা পুরুষ বা নারী বন্ধু আর বাকিরা হয় অপরিচিত নারী বা নারীর ছদ্মবেশী পুরুষ ।
o তরুণরা ফেসবুকে ঢুকে বেশিরভাগ সময় ব্যয় করে নারী ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণে ।
বাসা কিংবা শিক্ষা প্রতিষ্টানে বসে অনেক ছাত্রছাত্রী ও অফিসে বসে অনেক কর্মচারী ফেসবুকে সময় ব্যয় করেন । যুক্তরাষ্ট,ব্রিটেন,জার্মানি,ইটালিসহ উন্নত দেশগুলোর অধিকাংশ নামকরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফেসবুক ব্লক করা ।
যুক্তরাষ্টের শতকরা প্রায় ৬০ ভাগ করপোরেটর অফিসে ফেসবুক নিষিদ্ব করা হয়েছে । এ হার ব্রিটেনে প্রায় ৭০ শতাংশ এবং অস্টেলীয়ায় প্রায় ৫৫ শতাংশ । ফ্রান্স,স্পেন,ইটালি,জার্মানি, জাপানসহ বহু দেশের অসংখ্য প্রতিষ্টানে ফেসবুক বন্ধ রাখা হয়েছে।
যেখানে উন্নত দেশগুলো এই ফেইস বুক এর ক্ষতিকর দিকের প্রতি এতোটা সচেতন সেখানে আমাদের দেশে প্রত্যক নামি-দামি স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি WIFI নেটওয়ার্ক লাগিয়ে দেয়া হয়েছে , আর অফিসগুলায় তো আছেই ।
এর জন্যই আমাদের দেশে অফিস কর্মচারীরা কাজের সময় পায়না কারণ তাঁরা তাদের মূল্যবান সময় ব্যয় করে এই ফেসবুক এর পিছনে , আর স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছারীরা পড়ার সময় পায় না পরীক্ষা আসলে শুধু প্রশ্ন পাস হয়েছে কিনা সেটা খুঁজে । তাঁরা তাদের অমূল্য সময় নষ্ট করে এই ফেসবুক এর চ্যাটিং,লাইক,কমেন্ট আর প্রোপাইল দেখে ,
কিন্তু আমাদের এই মূল্যবান সময় নিয়ে কারা লাভবান হচ্ছে ? আমরা একটুও বুঝতে পারছি না কিভাবে আমাদের ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করছে ফেসবুক এর কর্নধারেরা । ২০০৯ সালে ফেসবুকের আয় ছিল ৫৫০ মিলিয়ন ডলার ।আর ২০১০-২০১৩ তে এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করেছে তারা ।

তাই আসুন আমরা আমাদের অমূল্য সময় যাতে অন্যর লাভে আর নিজের ক্ষতি করে নষ্ট করিনা ।


সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×