দুপুরে খেতে বসেছি অফিসে। এটা-সেটা-নানা কিছু নিয়ে কথা হচ্ছে! আমি আর আমার কলিগ! স্বল্পভাষী। মেপে মেপে কথা বলে। প্রয়োজন ছাড়া নয়।
আমার অস্ট্রেলীয় কলিগকে বললাম, ‘গতকাল তো তোমরা বড় বাঁচা বেচে গেছো। সারা দেশে বলাবলি হচ্ছে, আমরা তোমাদেরকে ১ পয়েন্ট গিফট করছি।’ জবাবে মুচকি হেসে ও বললো, ‘হুমমম! আশা করি, তোমাদের সাথে সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা হবে’। ওর মুখে ফুলচন্দন!!!
শুনে এক বন্ধু বললো, ‘শুধু ফুল চন্দন? পুরা চন্দন গাছটাই মাথায় ভাইঙ্গা পড়ুক!’ আমি জবাবে বললাম, এই দেশের সব চন্দন গাছ ওর জন্যে।
এই চোট্ট লেখাটা এইজন্যে লেখা যে, এই দেশের ১৬ কোটি মানুষকে একত্র করেছে ক্রিকেটটা! সবার চোখ ওই সুদূর অষ্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে! একটা জয় হলে ভেঙ্গে পড়ে চারপাশটা! এখনো আফগানিস্তানের সাথে জয়ে এদেশে মিছিল বের হয়!
আমাদের ক্রিকেটারদেরও সেই উপলব্ধিটা আসুক। কমে আসুক প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



