somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ কোনো রক্ষিতা নয়! কখনো ভালোবাসলাম আবার কখনো ছুড়ে ফেলে দিলাম!!!

১৯ শে জুন, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের বিপক্ষে অসাধারণ এক জয়ের পর এদেশের মানুষের দেশপ্রেম দেখে আমি অভিভূত!

আশ্চর্যের বিষয় হলো, এই দেশপ্রেমে বীর খেলোযাড়দের প্রশংসার পাশাপশি ভারতের খেলোয়ারদের তুলোধুনো চলছে। যে যার মতো, যা ইচ্ছে ভাষা ব্যবহার করছি! এই ‘উচ্ছাসের ধরন’ এবং ‘ভাষার ব্যবহার’ দেখে আমার কাছে মনে হচ্ছে, এই জয়টা আমাদের প্রাপ্য ছিলনা। হুট করে পেয়ে গেছি!!! আসলেই কী তাই?

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর, গত ১৮ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি এগোনোর কথা ছিল। ৯৭ সালের পর, ক্রিকেটে যে হারে বিনিয়োগ হয়েছে, আর কোনো খেলায় তার ধারে-কাছেও হয়নি; বরং ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে ফুটবলসহ আমাদের অন্যান্য সব খেলাকে প্রায় পঙ্গু করে দিয়েছি! অতএব, এত এত বিনিয়োগের পর এই প্রাপ্তি কী আমাদের প্রাপ্য নয়?

ভারত-বাংলাদেশ খেলায় ‘অভিজ্ঞ’ ধোনি আমাদের ‘নবীন’ মোস্তাফিজকে ইচ্ছে করে গুতো মেরেছেন এবং খেলার পর তা স্বীকারও করেছেন। মোস্তাফিজও তার দায় স্বীকার করেছে এবং এর মধ্যে ম্যাচ রেফারি তার মীমাংসাও করেছেন। কিন্তু এ বিষয়ে আমাদের ‘বিচিত্র’ দেশপ্রেম অব্যাহত আছে। ‘....শুধু ধোনি না, পারলে পুরা ভারত টিমের সবার শিরচ্ছেদ করি আমরা। অথচ নিজের দেশে না করে আমাদের সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য ভারতের বিরুদ্ধে কথা বললে 'আনু মুহাম্মদ দালাল', 'তুই শালা বাম'- এসব গালি তাকে শুনতে হয়।’ ক’জন সে নিয়ে কথা বলি আমরা? কজন সেই খবর পত্রিকায় পড়ি? মোস্তাফিজকে গুতো মেরে ধোনি অন্যায় করেছে, আর ভারত রামপালে বিদ্যুত কেন্দ্র বসিয়ে আমাদের সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করছে, সেটা অন্যায় না??

আমার প্রিয় ছোটভাই অনুপম লিখেছে, ‘সারা জীবন ক্রিকেটারদের টাইগার বলে নিজেকেও টাইগারের সাথে তুলনা করবেন, আর সত্যিকারের টাইগার পাইলে চামড়া দিয়ে ডুগডুগি বানানোর স্বপ্ন দেখবেন, এই হলো আমাদের দেশপ্রেম’! মনে পড়লো এক সহকর্মীর গল্প! লঞ্চের চাদে বসে সুন্দরবনের পাশ ঘেঁষে যাচ্ছে আর অপরূপ রূপ দেখছে। হঠাৎ হরিণের দল দেখে বলে ওঠলো, ইশশশ, যদি একটা বন্দুক থাকতো!! এই হলো সৌন্দর্য প্রেমিক!

ক’দিন আগে মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে ভয়াবহ সব ছবি পোস্ট করা শুরু হলো! এমন সব ছবি, তাকানোও অসম্ভব! আমার প্রচন্ড আতংক হচ্ছিল যে, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে! বারবার রামুর ঘটনা মনে পড়ছিল আমার! আমরা গণহত্যাকারীর বিরুদ্ধে একটা মিছিল বের করার সাহস রাখিনা, সংকটের উদ্যোগ নিতে দেখিনা; অথচ ফটোশপের ছবি ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে খুব পারদর্শী!

এদেশের মানুষের মনে পাকিস্তানের প্রতি এক ভয়াবহ ঘৃণা জমা আছে। অনেক দিন আগে সেই একই রকমের ঘৃণা ভারতের প্রতিও তৈরির চেষ্টা হয়েছিল। বলা হয়েছিলো, একটা রাজনৈতিক দল জিতলে ভারত-বাংলাদেশ এক হয়ে যাবে। সেই চেষ্টা অনেকাংশে সফলও হয়েছে। একটা প্রজন্মের বুকে সেই ঘৃণার বীজ বপণ করা হয়েছে। পাকিস্তানের প্রতি আমাদের ঘৃণা কমেনি। এই প্রজন্ম নতুন করে ঘৃণা করতে শিখেছে। কারো কারো পোস্ট দেখলে আমার মনে হয়, একই ধরনের ঘৃণা ভারতের বিরুদ্বেও নতুন করে তৈরির চেষ্টা চলছে! অথচ এরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলেনা, বাণিজ্যের ভারসাম্য নিয়েও কথা বলেনা!

ক্রিকেট আমাদের আবেগ! আর ’৭১ আমাদের অস্তিত্ব! এই দুইকে ককটেল বানানো যাবেনা! ক্রিকেটকে মাঠে সীমাবদ্ধ রাখতে হবে। দেশপ্রেম থাকলে সেটা সব জায়গায় সমানভাবে দেখানো জরুরি! মাশরাফির দেশপ্রেম সর্বজনবিদিত! সব দলের বিপক্ষে ওর জেতার চেষ্টা একইরকম! অথচ আমরা সুবিধামতো সেটাকে প্রকাশ করছি! যার বিরুদ্ধে যেমন দরকার!

দেশ কোনো রক্ষিতা নয়! কখনো ভালোবাসলাম আবার কখনো ছুড়ে ফেলে দিলাম!!!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ১০:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×