somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শামীম আশরাফ চৌধুরী’কে নিয়ে আমার দুইটা কথা আছে!

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলেছিলাম ‘শামীম আশরাফ চৌধুরী’কে নিয়ে আমার দুইটা কথা আছে!

প্রথমে কয়েকটা অবজারভেশন শেয়ার করে নেই।

বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ শেষে প্রেজেন্টেশন চলছে! ম্যান অব দ্য ম্যাচ মোস্তাফিজ! মোস্তাফিজ ইংরেজি বলতে পারেনা। শামীম চৌধুরী মোস্তাফিজকে ডাকলেন, সঙ্গে দোভাষি হিসেবে মাশরাফি! ইংরেজিতে জিজ্ঞেস করলেন, ‘খেলার আগে কী তুমি ভেবেছিলে যে ৫ উইকেট পাবে?’ মোস্তাফিজ ভ্যাবাচ্যাকা খেয়ে একশেষ! মাশরাফি পুরা বিষয়টাকে হালকা করে দিল। ট্রান্সলেট করলো, ‘তুই কী ভাবছিলি যে ৫ উইকেট নিবি?’

প্রথম কথা হলো, আজকের দুনিয়ায় ভাষা কোন সমস্যা না! যে যেই ভাষায় কথা বলে আরাম পায়, সে সেই ভাষায় কথা বলবে! পাকিস্তানের অধিকাংশ খেলোয়ারই ইংরেজি জানেনা। এরা সব সময় নিজেদের ভাষায় কথা বলে! ইনজামাম-উল-হকের ইংরেজি জ্ঞান কিংবদন্তিতুল্য! অথচ বহুদিন পাকিস্তানের অধিনায়ক ছিলেন। ভারতও তাই! তাহলে বাংলাদেশী ম্যাচ উইনারের সাথে কথা বলতেে দোভাষী লাগবে কেন? বাংলাদেশ বলে?? স্টার স্পোর্টস দেখাচ্ছে সেজন্যে?

ভারতের সাথে দ্বিতীয় ম্যাচ চলছে। ধারাভাষ্য দিচ্ছেন শামীম আশরাফ আর সঞ্জয় মাঞ্জেরেকার। সঞ্জয় খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের মোস্তাফিজকে ধোনীর ধাক্কা দেয়ার গল্পটা বললেন। এও বললেন যে, আন্তর্জাতিক ম্যাচে বোলারকে জানতে হবে, বোলিং শেষ করে কোথায় দাঁড়াতে হয়। এবার শামীম চৌধুরীর পালা। তিনি বললেন, ‘আমার মনে হয় যেহেতু এইটা ওর ডেব্যু ম্যাচ ছিলো, নিয়ম কানুনগুলো এখনো বুঝে ওঠতে পারেনাই!’ ব্যস! আর যায় কোথায়? সঞ্জয় খ্যাঁ খ্যাঁ করে ওঠলেন। শামীম চৌধুরী চুপ। অন্য প্রসঙ্গে চলে গেলেন। তার মানে গোটা দুনিয়ার সামনে এইটাই বুঝানো হলো যে, মোস্তাফিজ ক্রিকেটের নিয়ম কানুন ভাল করে না জেনে, না শিখে খেলতে চলে এসেছে...

বাংলাদেশের মাটিতে বাংলাদেশের খেলা হলে, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের এ্যাংকর অবধারিতভাবেই শামীম চৌধুরী! তিনি প্রথমে পরাজিত দলের ক্যাপ্টেনকে ডাকবেন:

প্রশ্ন: আমরা দেখলাম, আজ অাপনারা ৩ জন স্পিনারকে নিয়ে খেলতে নেমেছেন এবং সবাই খুব মার খেয়েছে। কেউ তেমন কোন উইকেটও নিতে পারেনাই। এইটাই বোধহয় আপনাদের পরাজয়ের মূল কারণ? আপনার কাছে পরাজয়ের কারণ কী মনে হয়?? জবাবটা কী হওয়া উচিত? তিনি সাধারণত: কোনো প্রশ্ন করেননা। সব প্রশ্নের জবাব নিজে দিয়ে দেন। তারপর উত্তরদাতাকে জিজ্ঞেস করে ভ্যালিডেট করে নেন!

আমি ইংরেজির পন্ডিত না! কিন্তু শামীম চেীধুরীর ইংরেজি নিয়ে বিরাট প্রশ্ন আছে। মাঝে মাঝে এমন সব শব্দ ওনি বলেন যে, সেসব শব্দ ডিকশনারিতে আছে কীনা আমার বিরাট সন্দেহ আছে!

আমি মানছি যে, শামীম চৌধুরীরা যখন ধারাভাষ্য দিতে এসেছিলেন, তখন বাংলাদেশে খেলার সাথে জড়িত, ভালো ইংরেজি জানা ভাষ্যকারের অভাব ছিলো। এটা সব দেশের জন্য সত্য! এরা ধারাভাষ্য শিল্পকে টেনে নিয়ে গেছেন। সেজন্যে ধন্যবাদ! কিন্ত জল অনেক গড়িয়ে গেছে। ভাষকারেরা এখন দলের ইমেজকে পাল্টে দিচ্ছে। মাঠের খেলার পাশাপাশি ধারাভাষ্য কক্ষেও চলে সমান যুদ্ধ!

আমরা মাঠে ভাল খেলছি। এখন মাঠের বাইরের বিষয়গুলোর দিকেও মন দেয়ার সময় এসেছে। মাঠে যেমন জিতছি, মাঠের বাইরেও জিততে হবে। যদি বিকল্প না থাকে, তাহলে বিনিয়োগ করতে হবে। নতুনদেরকে তুলে আনতে হবে। সুযোগ দিতে হবে!!!

তা না হলে, মাঠে জিতলেও, মাঠের বাইরে কিন্তু হারতে হবে!!!
এই হারটা মেনে নিতে বেশ খারাপই লাগে...
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ৮:৩৩
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×