somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়ার কাছে ঈদ পরবর্তী খোলা চিঠি!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় বুয়া,

অফিসের কাজে আজ বিকেলে আমি রংপুরে যাবো। সারা সকাল অফিস করে মাত্র বাসায় ঢুকলাম। গোসল সেরে ফ্রিজ খুলে দেখি ঠান্ডা পানি নাই। জগ হাতে নিয়ে রান্না ঘরের দিকে গেলাম! কলসি থেকে পানি ঢালবো! ফুটানো পানি! কিন্তু না। রান্নাঘরের দরজা থেকেই আমাকে ফিরে আসতে হলো! বহু দিনের জমে থাকা খাবার, সবজি আরো নানাবিধ আবর্জনার মিলিত গন্ধ আমাকে বিভ্রান্ত করে দিলো! আমি এখন পানি না খেয়ে আছি!

ঈদ হলো ১৮ তারিখ। আমরা অফিস করলাম ১৬ তারিখ সন্ধ্যা পর্যন্ত! ১৭ তারিখ বাড়ি গেলাম! অথচ তারও ‍দুই দিন আগে, ১৪ তারিখে, আপনি বেতন-বোনাসসহ ছুটিতে গেলেন! বললেন ৫ দিন থাকবেন। আপনার ৫ দিন কবে শেষ হবে বুয়া? ২১ তারিখ বিকেল থেকে আমি অফিস করছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীতো ২০ তারিখ থেকেই অফিস করছেন! আর আপনি?

আপনিতো জানেন, আপনার খালা (আমার বউ) সব কাজ করতে রাজি আছে, শুধু থালা-বাসন-কোসন-হাঁড়ি-পাতিল ধোয়ার কাজ ছাড়া! এই কাজে আমারও অনাগ্রহ! অথচ এই মুহুর্তে এই কাজটিই আমাদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। আপনি অন্তত: ২ দিনের জন্যে এসে আমাদেরকে উদ্ধার করে অাবার ফিরে যান, কোনো আপত্তি নাই!

আপনিতো জানেন, আমরা আপনাকে কতটা শ্রদ্ধা করি! কখনো কোনো কাজের হুকুম করিনা। আপনারে ইচ্ছে হলে আসেন, না হলে আসেননা। সন্ধ্যের পরে আসতে হয় বলে প্রায়ই কামাই করেন। অধিকাংশ দিন আমরাই থাকিনা! সব মিলে মাসে দিন দশেক! তবুও আমরা কিছু বলেছি? কখনো ১০ টাকা কম দিয়েছি? বরং সব মাসেই আমার স্ত্রী আপনাকে একটু বাড়িয়েই দেয়। বলে, আহারে মুরব্বী মানুষ! এগুলো কী ভালবাসার প্রকাশ নয়?

আপনি আসেন। একবার দেখে যান আমরা কেমন অাছি! তারপর দিন দুয়েক থেকে, দরকার পড়লে আবার ঘুরে আসেন!

আপনাকে দেখার জন্য মনটা কেমন কেমন করে!!!
পত্র পাঠে উত্তর না দিয়ে সরাসরি দেখা করলে আনন্দিত হবো!

ইতি,
তিন তলার শিল্পী খালা ও তার জামাই!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×