পূজা ও পাপ দুই ই সত্য,
আসক্তি ভক্তি নিয়েই হয় পূজা,
পাপও নয় ভিন্ন কিছু,
তাকেও ঘিরে থাকে আসক্তি ভক্তি।
ফুল দিয়েই পূজা সাঁজে,অথচ ফুল হত্যায় হয় পাপ,
পাপ বিনা পূজা কি হয় সম্পূর্ণ,
তবু পূজার সমস্ত বিশ্বাস ঘটায়
পাপের সমাপ্তি,
পূজা এক প্রাপ্তি,পাপ কি তৃপ্তি!
কি নিদারুণ,কি গভীর সত্য।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


