somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘদিন যুদ্ধ শেষে স্বাধীনতা নিয়ে আজ আমি ও আমার সবচেয়ে কাছের বন্ধু রণ বাড়ি ফিরছি।স্বাধীনতার জন্যই আমরা একদিন হাসিমুখে ঘর ছেড়েছি।অপেক্ষার শেষে আমরা আজ বাঁচার স্বাধীনতা নিয়ে ঘরে ফিরছি।বাড়ির সকলেই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে।রণ এত বেশী কথা বলে যে আমি তার কথার মাঝে একটা কথাও বলতে পারিনা।মাঝে মাঝে তো চরম বিরক্তির প্রকাশও করি।কিন্তু রণ বলে কথা।তার গাল ভর্তি কথার সমারোহ।

এতকিছু বলার বিশেষ কারণ হলো রণ আজ একটাও কথা বলছেনা।সারাপথ যেতে আমার বড় বিরক্তি লাগছে।রণ কথা বলছেনা,এ কথা আমাদের পরিচিত কেউই বিশ্বাস করবেনা।যাক যে কথা বলবেনা তাকে জোর করে কথা বলানো আমার কাজ নয়।
কয়েকদিন আগের কথা,যখন আমরা মুক্তিবাহিনীর ক্যাম্পে অবস্থান করছি,খাবারের দারুণ সংকট যখন তখন আমি আর রণ খাবার একপ্লেটে ভাগ করে খেতাম।খাবারের সমস্যাটা একদিনের ছিলনা এ ছিল রোজকার এক পরিচিত সমস্যা।তবে এ সমস্যা কোন সমাধানহীন সমস্যা ছিলনা।এ সময় অবশ্য আমি সুবিধাবাদীর মত খেতে থাকতাম।রণ বিরতিহীন কথা বলে যেত আর আমি বিরতিহীন খেয়ে যেতাম।খাওয়া শেষে যখন রণ দেখত তখন বলত ধুর আজকের খাবার একটুও ভালো লাগেনি,বাড়ি ফিরে আমার বোনের হাতের যে রান্না করা খাবার খাব তার কাছে এ তো তুচ্ছ।এসব বলেই হাতের বন্দুকটা নাড়াচাড়া করতো রণ। রণ নামের সার্থকতা আছে বটে।আমাদের ক্যাম্পের একজন সাহসী যোদ্ধা ছিল রণ।সবসময় এগিয়ে এগিয়ে দারানো ওর এক বৈশিষ্ট্য।ওর সাহসের কাছে আমি যে এক তুচ্ছ তা বলার অপেক্ষা রাখেনা।
এ তো গেল আমাদের ক্যাম্পের সামান্য কথা।
ছোট বেলায় যখন একসাথে স্কুলে পড়তাম তখন একরকম কবি কবি ভাব ছিল রণের।সুন্দরী মেয়ে দেখলেই স্বতঃস্ফুর্ত এক কবি হয়ে যেত রণ।ওর উপমার কাছে শব্দকোষ অতি ক্ষুদ্র হয়ে যেত।তবে কথার মাঝে আমি প্রায়ই বিরক্ত করে বলতাম একটু পানি খেয়ে নে রে রণ।দু চারটি আরো ভালো উপমা আসবে ভেতর থেকে।

যে রণের কথা থামাতে আমি এতকিছু করতাম,সে রণ আজ নিজে থেকেই চুপচাপ।

যুদ্ধের একদম শেষ পর্যায়ে এসে রণের বুকের বা দিকে বিরুদ্ধ পক্ষের একটা গুলি এসে লাগলো আর সে থেকেই রণ হয়ে গেল শান্ত।
আমি আজ সেই রণের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরছি।তুই বড় ভারী হয়ে গেছিস রণ এতটা ভারী তুই কখনো ছিলি না।কাঁধটা বড় ব্যাথা করছে রে রণ......
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×