somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা দুজন বেলকুনির পাশে দাড়িয়ে আছে

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে থেকে বেলকুনির পাশে দাড়িয়ে আছি।অন্ধকার রাতের বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত শহরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে খুউউব ইচ্ছে করে একটা গল্পের প্লট সাজিয়ে ফেলতে।যে গল্পের প্রথমে থাকবে এই রাতের শহরটা,মাঝখানে থাকবে খুনসুটি আলাপন,আর শেষে থাকবে......নিমিশা আমার গল্প রচনায় ছেদ ঘটিয়ে বলল,এইই কি করো?

-উহহ একটু ব্যস্ত

-খুউউব ব্যস্ত?

-কি বলবে তাড়াতাড়ি বলো?

-একটা গল্প বল না?

-আচ্ছা বলব না

-এই বল প্লিজ

-আচ্ছা বলছি..মেয়েটা বেলকুনির পাশে দাড়িয়ে আছে

-তুমি মেয়ে ছাড়া কাউকে তোমার গল্পের জন্য পাও না?

-আচ্ছা তাহলে ছেলেটা বেলকুনির পাশে দাড়িয়ে আছে?

-বুঝি না সব গল্পের নায়ক নায়িকারা কেন বেলকুনির পাশেই দাড়িয়ে থাকে?এই বেলকুনি ছাড়া কি অন্য কোন জায়গা নেই?

-যা বলবই না

-ওহ সরি সরি বল বল প্লিজ

-মেয়েটা তার পাশে দাড়িয়ে আছে

-আবার মেয়ে?

-তারা দুইজনেই দাড়িয়ে আছে

-আচ্ছা...তারপর?

-ছেলেটা মেয়েটাকে বলল,এক কাপ কফি হলে মন্দ হয় না

-তারপর?

-ধুরর তুমি গল্প বুঝো না।তোমাকে গল্প বলব না

-বাকিটা আমি বলি?

-তুমি বলবে?

-হুম বলব...পারবো না?

-বল

-একটু দাড়াও

এরপর নিমিশা ভেতরে চলে গেল।কিছুক্ষন পর দুই হাতে দুই কাপ কফি নিয়ে এসে আমাকে এক কাপ দিয়ে দাড়িয়ে রইলো।সে আমি কফিতে চুমুক দিচ্ছি,আর বেলকুনির গ্রিলের ফাক গুলিয়ে রাতের শহরটা দেখছি।এক সময় নিমিশা আমার কাধে তার মাথা দিয়ে ঘেষে দাড়ালো।নিমিশা গল্পটা মুখে বলছে না,তবুও আমি বুঝতে পারছি....ওরা দুজন বেলকুনির পাশে দাড়িয়ে আছে....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

এ ডিসেকশন অব এ স্করপিয়ন

লিখেছেন আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২



একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

লিখেছেন রোকসানা লেইস, ৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৬



দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×