somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল খামে চিঠি

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসেস সালমা চৌধুরীর রাগটা সামাল দিতে একটু কষ্ট হচ্ছে।ঘটনাটা যে এতটা পর্যায়ে যাবে সেটাও তিনি ভাবেন নি।এখন মনে হচ্ছে তার আরো আগে সাবধান হওয়া উচিত ছিল।

ছেলেটাকে তিনি দেখেন মাস খানেক আগে।মাথায় ঝাকড়া চুল,পরনে খয়েরি রংয়ের ময়লা পান্জাবি।রাস্তায় দাড়িয়ে তিন তলার দিকে তাকিয়ে ছিল।প্রথম দেখাতেই ছেলেটার প্রতি বিরূপ মনোভাব জন্ম নেয় তার।তারপর থেকে রোজ একই সময়ে দাড়িয়ে থাকতে দেখে ছেলেটাকে।

ব্যাপারটা সুবিধা জনক মনে হল না তার।কারন ঠিক ঐ সময়েই ইন্তিকা বেলকুনিতে বসে বই পড়ে।অনেক ধরনের বই পড়ে।গল্পের বই,কবিতার বই,উপন্যাসের বই।আজকাল প্রায় দেখা যায় মেয়েটা রোমান্টিক ধাচের কবিতা,উপন্যাসের বই পড়ছে।

ছেলেটা ইদানিং আকার ইঙ্গিতে কি যেন ইশারা করতে চায়।সালমা চৌধুরী আড়াল থেকে তাকিয়ে দেখেন ইন্তিকা সাড়া দেয় কিনা।কিন্তু না ইন্তিকা সাড়া দেয় না।

আজকে ছেলেটাকে তিনি হাতে নাতে ধরে ফেললেন।ধরেই বললেন,এই ছেলে এখানে কি করো?

আচমকা ধরা পড়ে যাওয়ায় ছেলেটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।আমতা আমতা করে বলে,না মানে আন্টি,আমি নির্ঝর,পাশেই থাকি,
-এসব জানতে চাইনি।কেন দাড়িয়ে আছ এখানে?
-কোন কারন নেই,এমনিতেই
-এমনিতেই মানে?তিন তলার বেলকুনির দিকে কি তাকাও?
-না তো আন্টি তাকাই না তো
-মিথ্যে বলবে না,আমি অনেক দিন দেখেছি
-আসলে আন্টি ইন্তিকা..
-কি ইন্তিকা কি?তাকে ভালোবাসো

ছেলেটা কিছু বলল না।মাথা নিচু করে থাকলো।তিনি আর ছেলেটাকে কিছু বললেন না।সোজা বাসায় এসে ইন্তিকার রুমে ঢুকলেন।মেয়েটা বই পড়ছে।উপন্যাসের বই বোধহয়।এর জন্যেই আজকের এই ভয়াবহ ঘটনাটা ঘটেছে।নিশ্চয়ই ইন্তিকাই ছেলেটাকে প্রশ্রয় দিয়েছে।নাহলে বাড়ি পর্যন্ত আসে কি করে?অনেক রাগ ঝাড়লেন তিনি মেয়ের উপর,পরের ছেলেকে তো আর শাসন করা যায় না।

মায়ের অকস্মাত্‍ রাগারাগিতে স্তব্ধ হয়ে গেল ইন্তিকা।পরে আস্তে আস্তে বুঝতে পারলো পুরো ব্যাপারটা।তার কিছুই বলার নেই।ঐদিকে মা বকে যাচ্ছে,আর সে গাল ফুলিয়ে কেদেই যাচ্ছে।

অবশ্য মায়ের বকুনির জন্য কাদছে না সে।সে কাদছে অন্য কারনে।একটা উপন্যাসের বইয়ে সে পড়েছে নায়ক নায়িকাকে নীল খামে চিঠি দিয়ে ভালোবাসার কথা জানায়।তারও খুব ইচ্ছে ছিল নির্ঝর তাকেও ভালোবাসার কথা জানিয়ে পাঠাবে নীল খামে চিঠি..
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×