somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

ছদ্মনামের অপব্যবহার নিয়ে কিছু কথা

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকায় লেখালেখির ক্ষেত্রে পারিবারিক নামের দৈর্ঘ্য কমিয়ে কিছুটা ছোট করা এবং অপরাধ তদন্ত বিষয়ক (এক্সক্লুসিভ রিপোর্ট) প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ পক্ষের সরাসরি রোষানল থেকে আপাতত আত্মরক্ষার কৌশল হিসেবে ছদ্মনামের ব্যবহার দীর্ঘদিন থেকে প্রাকটিস হয়ে আসছে। এ ক্ষেত্রে একজন লেখক একটি সংক্ষিপ্ত নাম যা তার শিক্ষা সনদের বিধিবদ্ধ নামেরই সঙ্কুচিত অংশবিশেষ ব্যবহার করেন এবং একই সাথে শ্রুতিমধুর ও অর্থবহ কোন ছদ্মনাম (নিক নেম বা পেন নেম) ব্যবহার করেন। বলা বাহুল্য যে, এ পর্যায়ে ছদ্মনাম ধারণের উদ্দেশ্য অবশ্যই মহৎ।

লেখালেখির ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহারের উদ্দেশ্য মহৎ ও দুরভিসন্ধিমূলক দু’ রকমই হতে পারে। কেউ মানবতার প্রতি দায়িত্ব পরিপালনের জন্য সমাজ গঠনের পবিত্র ব্রত পালনের নিরাপদ ও কার্যকরী উপায় হিসেবে ছদ্মনাম ব্যবহার করেন। আবার কেউ অসত্যনির্ভর বক্তব্য উপস্থাপন এবং আদর্শিক দৃষ্টিভঙ্গির বিপরীতে প্রতিহিংসামূলক মনোভাব উদগীরন করার অশূভ উদ্দেশ্যে ছদ্মনাম ব্যবহার করে। বিশেষত ব্লগ লেখার ক্ষেত্রে এই অনাকাঙ্ক্ষিত অপতৎপরতা বেশি লক্ষ্য করা যায়। ছদ্মনামধারী অনেক লেখকই তাদের লেখায় চমৎকার কারুকাজ ও গুণগত মান বজায় রাখেন কিন্তু বিষয়বস্তুর অসারতা ও সাহসের সঙ্কটের কারণে ব্লগ প্লাটফর্মে কেবল বিবাদ ও অসন্তোষেরই জন্ম দিয়ে থাকে।

লক্ষণীয় যে, অসদুদ্দেশ্যে ছদ্মনাম ধারণ করার ক্ষেত্রে নামের শ্রুতিমাধুর্য, অর্থবহতা ও সামাজিক গ্রহণযোগ্যতার দৈন্যতা দেখলে সহজেই অনুমান করা যায় যে, সংশ্লিষ্ট লেখকের আত্মভীরুতা কত প্রকট ! ইহা এমন একটা কূটকৌশল যে, এ ধরনের লেখকগণ পাঠকমহলে বিভেদ, অসন্তোষ ও সামাজিক অনৈক্যের বিষবাষ্প ছড়াতে সক্ষম হয় অথচ এ বিষয়ক সমালোচনা থেকে তারা মুক্ত থাকতে পারে কেবল ছদ্মনাম ধারণ করার কারণে। পুলিশের পক্ষেও এদের খুঁজে পাওয়া দুরূহ। এমন অনেকে আছেন যারা সামাজিক পরিচিতিমূলক নামই ব্যবহার করেন তবে সেটি তার নিজের নাম নয়, অবলীলায় অন্যের নাম ধারণ করে দিনের পর দিন বিতর্কের ঝড় তুলে যান। এটি এক রকম মনস্তাত্ত্বিক প্রতারণা। এর উদ্দেশ্য ব্লগার ভাই-বোনদের নিকট পরিষ্কার।

আমি মনে করি এ ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের উচিত ব্লগ লেখার মতো তথ্যপ্রযুক্তির আধুনিক ও অতি গুরুত্বপূর্ণ প্লাটফর্মকে যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা কলূষিত করতে চায় তাদের সুযোগ অবারিত না করা। মতের ভিন্নতা, আদর্শিক বৈপরিত্ব ও দৃষ্টিভঙ্গির বিভেদ থাকতেই পারে। সে ক্ষেত্রে কোন বিষয়কে ঘিরে আলোচনা, পর্যালোচনা, গঠনমূলক সমালোচনা কিংবা যুক্তিগ্রাহ্য বিতর্ক উঠতে পারে, কিন্তু কারা এতে অংশ নিচ্ছেন তাদের পরিচয় সব পক্ষের কাছে সুস্পষ্ট হওয়া উচিত। প্রতিপক্ষকে চিনতে না পারলে ধারালো যুক্তি তর্কও মূল্যহীন প্রমাণিত হতে বাধ্য।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেজিস্ট্রেশনের সময় ব্লগারের নাম ব্যবহারে তাকে সামাজিকভাবে চিনতে সক্ষম এমন নামই গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নাম ব্যবহারের পরামর্শ দেয়া যেতে পারে। অথবা সংক্ষিপ্ত কিংবা ছদ্মনাম কেউ ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারে তবে তার প্রকৃত নাম অন্তত কর্তৃপক্ষের সংরক্ষণে থাকা প্রয়োজন। একই ব্যক্তিকে একাধিক ছদ্মনাম ব্যবহার অনুমোদিত হওয়া উচিত নয় এ কারণে যে, ছদ্মনামের বাহুল্য লেখালেখির ক্ষেত্রে অসদুদ্দেশ্যকে লালন করার সহায়ক। এটা স্বাভাবিক অধিকার যে, ব্লগের পবিত্র ক্যানভাসে যেসব ব্লগারগণ নিয়মিত পদচারণা করেন তারা অপরকে অবশ্যই চিনবে। এতে তারা পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা অনুভব করবে এবং এর দ্বারা লেখার ক্ষেত্রে অতর্কিত খোঁচা মারা ও বিদ্বেষমূলক লেখা পরিহার করা সম্ভব হতে পারে।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×