সবার জন্য খাদ্য
০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত বছর বয়সী আমাদের পুত্রকে পরামর্শ দিয়েছিলাম চলতে ফিরতে সামনে যা কিছু লেখা দেখবে পড়ার চেষ্টা করবে। যদি বুঝতে না পার বুঝে নেয়ার চেষ্টা করবে। অনেক পরামর্শ ভুলে গেলেও দেখলাম এটি তার ঠিকই মনে আছে। কয়েক দিন আগে রাতে এক টাকার একটি কয়েন যেটাতে লেখা আছে ‘পরিকল্পিত পরিবার-সবার জন্য খাদ্য।’ এটা দেখে তার বিষ্ময়ের শেষ নেই! দৌড়ে এসে আমাকে প্রশ্ন করল, বাবা এখানে সবার জন্য খাদ্য লেখা কেন ? আমি বললাম, এটি মৌলিক অধিকার নিশ্চিতকরণ বার্তা সম্বলিত একটি শ্লোগান। এবার সে জানতে চাইল, শ্লোগানটা আবার কী ? যাই হোক কোন রকম বুঝিয়েছি। এবার আমার কাছ থেকে একটু দূরে গিয়ে মিনিট তিনেক পর কী যেন ভাবনা-চিন্তা করে অাবার কয়েনটি নিয়ে ফিরে এসে বেশ আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, “বাবা ! এক টাকায় কি সবার জন্য খাদ্য হবে ? একটা চকলেটের দামই তো এক টাকা !” বলেই কি মনে করে একটু হাসল। আমি মনে মনে বললাম, বাবা এক সময় এই বাংলায় টাকায় ৮ মণ চাউল পাওয়া যেত.....যা আমাদের সবার প্রয়োজনীয় খাদ্যের চেয়ে ঢের বেশি। সমৃদ্ধ সে অতীত কত দ্রুতই না পেছনে ধাবিত হচ্ছে !
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন