গাঁও-গেরামের সূর্যাস্ত
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সাগরের বুক চিরে সূর্যোদয় কিংবা অথৈ সাগরের বিশাল জলরাশিতে দিনশেষে সূর্যের ডুব দেয়া দেখতে যথেষ্ট রোমাঞ্চ বোধ করি। অনেক দূর থেকে প্রোগ্রাম-পরিকল্পনা করে সপরিবারে কিংবা বন্ধুরা দল বেঁধে যাই সাগরবক্ষে সূর্যাস্ত দেখার দূরন্ত আশা নিয়ে। ভাগ্য ভালো হলে অর্থাৎ আকাশ পরিষ্কার থাকলে সে স্বপ্ন বাস্তবে ছোঁয়া যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রিয় বাংলার সবুজ প্রান্তরে প্রতিদিন যে সূর্যাস্ত নিরবে রোমাঞ্চ ছড়িয়ে যায় তা দেখার জন্য আমরা আনুষ্ঠানিক প্রস্তুতি না নিলেও সেটি সাগরের সূর্যাস্ত থেকে কোন অংশে কম নয়। দিগন্ত বিস্তৃত সবুজ গালিচার ঠিক ঐ পারে হালকা কূয়াশা ভেদ করে ক্লান্ত সূর্যটা যখন ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে তখন এক মায়াবী বেদনার জন্ম দেয়। পাখিরা নীড়ে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে, কর্মক্লান্ত মানুষগুলোও ঘরে ফিরতে থাকে। গোধূলীর এ আবহ আসন্ন সন্ধ্যার আঁধার ঘেরা গাঁয়ের সুনসান নিরব পরিবেশের পূর্বাভাষ দিয়ে যায়। সূর্যের ম্লান আভা বোধ হয় এটাই বলে যেতে চায় যে, পৃথিবীর সান্নিধ্য থেকে কিছু সময়ের জন্য হলেও বিদায় নিতে তার কষ্ট হচ্ছে। পাশাপাশি প্রত্যেকের জীবন সায়াহ্নের কথাও সে স্মরণ করিয়ে দেয়। ছবিতে দেখা যাচ্ছে অবারিত সবুজের লীলাক্ষেত্র যশোরের মনিরামপুর থানার ঐতিহাসিক বলদহালি বিলের পশ্চিম প্রান্তে সবুজের বুক চিরে লালাভ সূর্যটা অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন