somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি : ফণিমনসার প্রতি

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা ফণিমনসা,
সেই কবে তোমার প্রেমে পড়েছি! আজ আমাদের প্রেম পুরোনো হয়ে গেছে, অভিজ্ঞতায় ঠাসা। তুমি যে বলো, চলো আবার নতুন করে শুরু করি। প্রতি বারই আমি তোমার প্রেমে প্রথমবার পড়ি। একটা গোলাপও কখনো হাতে দিতে পারিনি সত্য, কিন্তু অনুভূতিগুলোতো ছড়িয়ে দিতে পেরেছি তোমার মাঝে! আজকাল নতুনের প্রতি আর মন টানে না, পুরাতনকেই আকড়ে থাকতে ইচ্ছে হয়। তোমার প্রতি অনুভূতিগুলো যেমন সতেজ হয়, অন্য কারো প্রতি তা হয় না। তোমার কথাটার বাস্তবতা যাচাই করার জন্য কিছু বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। আচ্ছা তোমার বন্ধুদের সেদিন কী বলে আমার কাছে পাঠিয়েছিলে? তুমি জানতে সেদিন আমি নিজেকে নিয়ে চিন্তিত ছিলাম। ওদের সাথে মন খোলে কথা বলতে পারিনি। আমাকে ব্যাপারটা আগে জানালেও পারতে। ওরা ভেবে নিয়েছে, আমাদের সম্পর্ক আর এগোবে না। কতদিন তোমার চুলগুলোর গন্ধ পাই না! এ আমার ব্যস্ততার ফল। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তোমাকে যথেষ্ট সময় দেই নি। আচ্ছা আমাকে কি তুমি কখনো ভুলে যেতে পারবে না? কতবার ভেবেছি, তোমার কথাটা যাচাই করবো, তুমি বলেছিলে, দিন যত যাবে পুরোনোর প্রতি আকর্ষণ তত কমবে, কিন্তু আমি তা প্রমাণ করতে পারি না। তাহলে বার বার কেন তোমার চিঠির জবাব দিতে হয়? যখন মুখবইয়ে(ফেসবুক, Facebook) কোন স্ট্যাটাস দিই, তোমার নাম খুঁজে না পেলে বন্ধুরা জানতে চায়, ছ্যাকা-ট্যাকা খেয়েছি কি না! তুমিই বলো, এখন কি ছ্যাকা খাওয়ার আর বয়স আছে? যখন ক্ষুধা ছিলো তখন তো এরকম বলতো না। আমি আজও তোমার পর হতে পারলাম না। গত চিঠির কিছু শব্দ স্পষ্ট বুঝতে পারিনি। আর তুমি কেমন আছো, জানা হয়নি।

ইতি
তোমার প্রার্থী
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×