somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাসেল রুশো
নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

অপ্রেরিত পত্রঃ ০১

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফণিমনসা,
তুমি ভেবে নাও তোমার পরম সঙ্গী এই লোক। শত ব্যস্ততায়ও তোমার প্রতি কখনো বিরক্তি দেখাবে না। মাঝে মাঝে এত বিভোর হয়ে পড়ি তোমায় নিয়ে; নিজেকে আরো দারুণ প্রেমিক মনে হয়, যার প্রেমিকা নতুন প্রেমিক খোঁজে প্রতিনিয়ত। আমি জানি তুমি নিজের কথায় শতবার অটুট থাকো, তুমি দৃঢ় প্রতিজ্ঞ। তুমি জানো, তুমি আমার প্রথম প্রেম, প্রথম নারী, প্রথম সুখানুভূতি। আমি প্রথম শব্দটার দিকে সবসময় নিজেকে নিয়োজিত রাখি এবং ঐটাকেই জীবনের করি, তুমি তা জানো। তুমি আমার ঘনিষ্টতম বন্ধু, তোমার প্রতিটি শব্দে আমার ব্যক্তিত্বও জড়িয়ে আছে। তুমি আমাকে প্রেমিক কিংবা অর্ধাঙ্গ যাই বলো, সে পরিচয়ে সংকোচ বোধ করো না। তুমি প্রেমিকার চেয়েও বেশি কিছু, পরম বন্ধু। আমার ব্যক্তিগত বিষয় তুমিই জানো। দীর্ঘসময় আমি তোমাকে সুযোগ দিয়েছি আমাকে জানতে, তুমি জেনেছো। আমার ব্যক্তিত্ব, সাহসিকতা, ভয়, সবলতা তুমি শিখেছো। তুমি জানো আমি কিভাবে ভালো থাকি, তুমি ছাড়া অন্য কেউ আমায় এত বুঝবে না । তোমাকে ভালোবাসি বলতে কিংবা তুমি বলতে হয়তো লজ্জায় লাল হয়ে উঠতাম সেটা আমার বৈশিষ্ট্য, তুমি তা Radically পরিবর্তন করে দিয়েছো।

ফণিমনসা,
তুমি আমার অদ্ভুত শিহরণ। তুমি বলতে চাও কিভাবে প্রেম করতে হয় তা আমি অন্যকে দেখে শিখি, ; জানো যেদিন তোমায় My dear woman, My dear lady বলা শিখেছি সেদিন থেকেই তোমায় নিয়ে গভীর চিন্তায় মজেছি। আমাদের পরিণত বাস্তবিক আবেগের জন্য তোমাকে বলিনি, বলতে পারো তখন তুমি ষোড়শী ছিলে, আর তুমি অনেক পরিণত, হমম, সেটা সত্য; তার চেয়ে বেশি তোমায় ভালোবাসি। কোন প্রতিদ্বন্দ্বিতায় নামিনি আমি যে তোমার অন্য প্রেমিকদের তাড়া করবো, তোমার নিত্য প্রয়োজন হতে চেয়েছি, চাই; এ ইচ্ছা আজীবন থাকবে। আমি তোমার, এটা হাজার বছর গেলেও পরিবর্তন হবে না। তুমি দৈহিক গড়নের তুলনা করো, তোমার অন্য প্রেমিকদের গড়ন ভালো! কখনো শুনেছো গড়ন খারাপ ছিলো বলে কোন নারী তার স্বামী সঙ্গ থেকে বঞ্চিত হয়েছে? কিংবা তুমি যত গবেষণা কিংবা বাস্তবতায় কাজ করবে দেখবে এ মানুষগুলোয় পরম আশ্রয় হয়ে ওঠে। তোমার নিজের অংশীদার হয়ে চেয়েছি, চাই, চাইবো; তুমি বিশ্বস্ত ভাবতে পারো। এমন নয় যে আমি কোন ভিনগ্রহের এলিয়েন, তোমার স্বপ্ন সাধনার পুরুষ হতে চেয়েছি,চাই, চাইবো। তুমি শতবার হাজারবার, কোটিবার যদি আমায় চাও আমি তার চেয়েও বেশি বার তোমার পাশে আসবো, পাশে থাকবো। তুমি আমায় আগের মতো প্রেমিক, পরম বন্ধু, পরম সঙ্গী, পরম ঘনিষ্ট জন ভাবতে পারো। তুমি ব্যক্তিগত বিষয়গুলোকে আমার চেয়ে ভালো জানো তা সত্য। তারচেয়ে সত্য আমাদের পরিণত হওয়ার জন্য অপেক্ষা করেছি।

ফণিমনসা,
তুমি অবাক হচ্ছো এই লোক হঠাৎ তুমি বলতে শুরু করলো কেন! সব সময় আপনি বলে সম্বোধন করে এসেছি। তুমি চেতনাগুলোকে সুখানুভূতি দিয়েছো। তুমি শিখিয়েছো প্রেম কেবল প্রকাশের নয়, এটা অনুভূতিরও। তুমি কখনো ভেবে দেখোনি, রাতের পর রাত আমায় ছাড়া তুমি ভাবতে পারোনি, লোকলজ্জা আর মানুষ কি বলবে এ ভয়ে তুমি দূরে রেখেছো, আমি তোমার ইচ্ছাকে মেনে নিয়েছি। তুমি আমার নিত্য ভাবনার অংশ। একদিনও তোমায় না শুনলে চলতে পারিনি, পারছি না, আর পারতেও চাই না। তুমি বলতে সংকোচ কর "ভালোবাসি"।
Genuine বলে একটা কথা আছে তুমি জানো। তুমি ভেবে দেখো তুমি পরম শব্দটি কখনো প্রেমে শতভাগ পাবে না; কিংবা কোনো সম্পর্কে, তুমি নিজেকে আরো জিজ্ঞেস করো। কে কি বললো, কে কি ভাবলো -সেই সামাজিকতা আমি কবেই ভুলে গেছি। আমি ব্যক্তিত্বসম্পন্ন হয়ে সমাজকে সুখী করতে চাই ;তুমি আমার অংশ হবা। কখনো এটা ভাবিনি তুমি আমার পাশ থেকে দূরে থাকবে। তুমি, আমি -আমরায় সমর্পিত হয়ে ভেবেছি সবসময়। তোমারে ভালোবাসি।

ফণিমনসা,
তুমি তো আমার ঘনিষ্ট জন। গোপনতার পরম নির্ভর । বাংলামার্কা ইয়া বড় লেকচার তুমি শুনে অভ্যস্ত হয়ে গেছো। কখনো শোনোনি এই লোক তোমায় ভালোবাসে। তাই তুমি নির্ভর করতে শতবার প্রেমে পড়ার শত পুরুষের। তুমি একবার প্রেমে পড়ে দেখো, হাজারবার এই লোকেরই প্রেমে পড়বে, তুমি Genuine প্রেমিকদের সঙ্গ পাওনি। তুমি ভ্রমর পেয়েছো এতোদিন। হমম, ভ্রমরই পেয়েছিলে, একবার তুমি আমার মতো করে ভেবে দেখো, পৃথিবীর শত যন্ত্রণায়ও সুখ দিতে পারে। তুমি জগতের সেরা সেরা নামি দামি মানুষ দেখেছো প্রেম করে; কিন্তু সাংসারিক সুখ কয় জনে সফল ভাবে পায়? আমি কেবল প্রেমিক হতে চাইনি। তোমার ভালো প্রেমিক এবং যোগ্য মানুষ এবং সৎ স্বামী হতে চেয়েছি, আজো চাই, হবো। তুমি লোকলজ্জাকে ভয় পাও, আমি ভয় পাই অসুস্থ মানবিকতাকে। তুমি আমায় মানবিক মানুষ, মানবিক প্রেমিক, মানবিক বন্ধু, মানবিক অংশীদার, স্বামী ভাবতে পারো।


ইতি
তোমার কণ্ঠশ্রোতা
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×