ঠাণ্ডা হাওয়ার রৌদ্রের দুপুরে
ধানের ক্ষেত, কচুরাপানা ডোবা,
কিংবা মজিদ মিয়ার মাছের ফিশারি;
দারুণ দুরন্ত তুমি।
পৌষ মাস, শীত শীত ভাব;
তোমার উষ্ণবীর্য খোলসে জমা,
সঙ্গিহীন তুমি সারা দিনভর;
তুমি নিশ্চয় আজ একা।
তোমার মায়ার ছুটে এসেছে
হাওয়া ভরা বেলুন,
কিংবা সূর্যের তপ্ত রোদ;
তুমি নিমগ্ন ভাবালুতায়।
মাঘের সকাল,প্রার্থনাকালে
শীতলীকৃত কলের পানি
কিংবা পুকুরের বরফ ঠাণ্ডাভাব;
তুমি উষ্ণতা দিতে পারতে।
শীতের রাতের কম্বল বালিশ
ভাঙ্গা জানালার ফাঁক গলে
আসা কুয়াশায় জমে বরফশীতল;
তুমি সঙ্গী হলে বেশ হতো।
পৌষ আর মাঘ জীবনে আসে,
দুঃসময় আর সুসময়ের তফাত করে।
আবহ যেমন নীরব নিথর
তেমন তোমায় চেয়েছে যে মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




