somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের গল্প

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোভার চোখে জল
রাসেল মাহমুদ

শাড়িঁ পরে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেই যেন নিজেকে চিনতে পারলোনা শোভা।নীল জামদানিতে তাকে চমৎকার মানিয়ে গেছে।কপালে অনেক যত্ন করে বসাল লাল পাথরের টিপ। চোখের কাজলে যেন চোখ দুটিকে আরও মায়াময় করে তুলেছে।কেন যেন শোভাকে অদ্ভূত সুন্দর লাগছে।আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার একটু হাসি পেল।হেসে যেন নিজেকে অভয় দেওয়ার চেষ্টা করছে ও। আজ শোভা একটা বড় ধরনের অন্যায় করতে যাচ্ছে।নিজের বিছানায় সারা রাত নির্ঘুম কেটেছে তার।নিজের সিদ্ধান্তের কথা বাবা-মাকে জানানো ঠিক হবে কিনা,এই ভাবনা তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। অনেক চিন্তা-ভাবনার পর যখন সে বাবা-মাকে জানাবে বলে সিদ্ধান্ত নিল,তখনই মনে হলো রাজের কথা।রাজ ভাল ছেলে,বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পরছে ভাল একটা সাবযেক্টে।কোন দিক দিয়েই সে শোভার অযোগ্য নয়। তবুও শোভা চিন্তিত,কারণ রাজ একজন প্রগতিশীল ছাত্রনেতা।মাকে বোঝাতে পারলেও শোভার ব্যবসয়ী বাবা কখনও রাজকে মেনে নেবেননা।তার বাবা ছাত্র রাজনীতিকে ঘৃণার চোখে দেখেন।অনেক ভেবে শোভা তার জীবনের গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটা মাকে জানাবে বলে ঠিক করল।মায়ের ঘরে উঁকি দিল শোভা,বিছানা পরিপাটি নিয়ে ব্যস্ত ছিলেন হালিমা। মায়ের দিকে তাকিয়ে নরম গলায় ডাকল শোভা-মা? হালিমা নিজের কাজ করতে করতে বললেন,‘আয় মা’।অনেক বার বলতে গিয়েও মায়ের কাছে নিজের ভালবাসার কথা বলতে পারলোনা শোভা।হালিমা মেয়ের মনের অভিপ্রায় বুঝতে পেরে বললেন,‘কিছু বলবি মা,চুপ করে আছিস কেন’।
-মা একটা কথা বলব? মেয়ের দিকে তাকিয়ে পরম মমতায় হালিমা বললেন,‘কী বলবি’।–মা তুমি রাজকে চেন? মা,আমি রাজকে ভালবাসি।
হালিমা মুখ টিপে হাসছেন,সেই হাসিতে মমতা ঝরে পরছে। হালিমা বললেন,আমি জানি তুই রাজকে পছন্দ করিস।মায়ের দিকে অবাক হয়ে তাকাল ও।কী বলছেন তিনি!!! তার আর রাজের কথা তো তেমন কেউই জানে না।–মা? ভয়ে ভয়ে ডাকল শোভা।মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে হালিমা বললেন,‘আমি জানি আমাকে না জানিয়ে তুই কখনো কিছু করবিনা।আমি রাজের সব খোঁজ নিয়েছি।তোর বাবাকেও বলেছি।জানতাম আমাদের না জানিয়ে তুই কাজী অফিসে,জানতাম পারবিনা….কথা শেষ না হতেই শোভা তাঁকে জড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো।‘তুই যা’রাজ নিশ্চয় অপেক্ষা করছে তোর জন্য।কিছু বলতে পারছে না শোভা,ব্যকুল হয়ে কাঁদছে সে।


রাজ অপেক্ষা করছে শোভার জন্য।সে জানে শোভা আসবেই।আজ কাজী অফিসে বিয়ে করার কোন ইচ্ছে রাজের ছিলনা।শুধু শোভার জন্যই সে রাজি হয়ছে।শোভার ধারনা তার বাবা গোপনে তার জন্য পাত্র দেখছেন… কিন্তু শোভা দেরি করছে কেন? ও তো কখনো এভাবে দেরি করেনা। নাকি…অনেক চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে।অস্থিরতা কাটাতে সে একটা সিগারেট ধরাল।সিগারেট শেষ হওয়ার আগেই রাজ দেখতে পেল কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে আসছে।মিছিল থেকে ধ্বনিত হচ্ছে-‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’।রাজ ভুলে গেল তার সদ্য জ্বালিত সিগারেটের কথা,ভুলে গেল তার ভালবাসার মানুষ শোভার কথা,সে ভুলে গেল আজ তার বিয়ে।মিছিলের ধ্বনি তাকে ব্যকুল করে তুললো। সে মিশে গেল মায়ের মর্যাদা রক্ষার মিছিলে ।যখন রাজের মুখে ধ্বনিত হচ্ছে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ তখনই হানাদাররা আক্রমন চালালো মিছিলে…হানাদারের বুলেট কেঁড়ে নিল রাজের জীবন।প্রাণ দিল রফিক,সালাম বরকতসহ আরও অনেকে।


আজ ২১শে ফেব্রুয়ারী রাজের শাহাদাত বার্ষিকী।ভাষা আন্দোলনের দশ বছর পার হলেও আর বিয়ে করেনি শোভা। রাজের প্রতিক্ষায় আজও পথ চেয়ে আছে শোভা।চোখ ভর্তি জল নিয়ে শোভা দাঁড়িয়ে আছে দেওয়ালে টাঙ্গানো রাজের ছবির দিকে।ছবির কাছে এসে তাতে আলতো করে চুমু খেল শোভা,শেষ বিকেলের রোদটা পরছে শোভার মুখে,জলভর্তি চোখ নিয়ে রাজের ছবির দিকে তাকাল সে। মুগ্ধ চোখে সে রাজের ছবি দেখছে আর ভাবছে,কেউ কি পারে তার রাজের মতো বীরের বেশে জীবন দিতে…
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×